ঈদগাঁও উপজেলার জালালাবাদ ইউনিয়নে দুঃস্থ ও অসহায়দের পাশে দাঁড়িয়েছে মরহুম ইঞ্জিনিয়ার আবুল কাশেম ফরাজী ফাউন্ডেশন।
প্রতিবছরের মত এবছরও পবিত্র মাহে রমজানে ফাউন্ডেশনের পক্ষ থেকে গরীব-অসচ্ছলদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরন করা হয়। গতকাল সকালে জালালাবাদের ফরাজী পাড়ায় এ উপলক্ষ্যে ২শত পরিবারের মধ্যে ১০ কেজি করে চাল ও ১ টি করে জ্যান্ত হাঁস বিতরণ করা হয়।
ফাউন্ডেশনের চেয়ারম্যান ডাক্তার সাজ্জাদ কাশেমের আয়োজনে এ অনুষ্ঠানে উপস্থিত থেকে খাদ্য সামগ্রী বিতরন করেন ভাইস চেয়ারম্যান কামরুল হাসান বায়েজীদ, মোর্শেদুল আরেফীন ফরাজী, আনসার ভিডিপি কমান্ডার আনছারুল হক মিন্টু,শ্রমিক কল্যান ফেডারেশন নেতৃবৃন্দ৷।
এনএএন টিভি / আবু হেনা সাগর
