নরসিংদী শহর সমন্বয় কমিটির ত্রৈ- মাসিক সভা ও পৌরসভার ২০২৩-২৪ এর সংশোধিত এবং ২০২৪-২৫ অর্থ বছরের প্রস্তাবিত উন্মুক্ত বাজেট বিষয়ক আলোচনা

নরসিংদী শহর সমন্বয় কমিটির ত্রৈ-মাসিক সভা ও পৌরসভার ২০২৩-২৪ এর সংশেধিত এবং ২০২৪-২০২৫ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট বিষয়ক উন্মুক্ত আলোচনা অনুষ্ঠানের
আয়োজন করা হয়েছে।

আজ সকালে নরসিংদী পৌরসভা হল রোমে নরসিংদী পৌর মেয়র আলহাজ আমজাদ হোসেন বাচ্চুর সভাপতিত্বে ও পৌর নির্বাহী কর্মকর্তা মো: মাহফুজুর রহমান এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন নরসিংদী জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আলহাজ পীরজাদা কাজী মোহাম্মদ আলী।

এ সময় উস্থিত ছিলেন নরসিংদী সরকারী কলেজ সাবেক অধ্যক্ষ প্রফেসর অহিভুষন চক্রবর্তি,নরসিংদী পৌরসভা নির্বাহী প্রকৌশলী মো. মনিরুজ্জামান, নরসিংদী পৌরসভা হিসাব রক্ষন কর্মকর্তা হুমায়ন রশিদ চৌধুরী, নরসিংদী পৌরসভার ডা: সাজেদুল হক অপু, নরসিংদী পৌরসভা প্যানেল মেয়র কাউন্সিলর মো: নুর মোহাম্মদ খন্দকার পারভেজ, নরসিংদী পৌর কাউন্সিলর মো: জহিরুল ইসলাম, মোজাম্মেল হক সরকার, অনিল ঘোষ,আজিজুর রহমান, সাইফুল ইসলাম ভুইয়া বাবু, মোহাম্মদ খাইরুল হক, আজিজুর রহমান আক্তার, দিদার হোসেন ফটো, মাহবুব আলম ভুইয়া, সাবেক কাউন্সিলর রোকুন উদ্দিন,ইয়াছমিন সুলতানা, রোমানা ফেরদৌছ, হেলেনা বেগম, নরসিংদী প্রশাসনিক কর্মকর্তা সজিত বাবু, পৌরসভা সহকারী প্রকৌশলী কৃষ্ণ দয়াল রায়,উপ-সহকারী প্রকৌশলী অনুকোল চন্দ্র দাস ও উপ-সহকারী প্রকৌশলী অর্পূর্ব কুমার দাস, নরসিংদী কর্মকর্তা কর্মচারী সমিতির সভাপতি আনোয়ার হোসেন, সাধারন সম্পাদক মেহেদী মোল্লা সহ আরো কয়েক শতাধিক কর্মকর্তা কর্মচারী সহ স্থানীয় নেতৃবৃন্দরা।

এনএএন টিভি/বশির আহম্মদ মোল্লা