দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে সংসদ সদস্য পদপ্রার্থী শেখ ফিরোজ আহমেদ স্বপনকে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার লক্ষ্যে নারী সমাবেশ আনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকালে তালার খলিলনগর ইউনিয়নে ঘোষনগর বালিকা বিদ্যালয়ের মাঠে এ সমাবেশ আনুষ্ঠিত হয়।
খলিলনগর ইউপি চেয়ারম্যান প্রণব ঘোষ বাবলুর আয়োজনে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন কলারোয়া উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সুরাইয়া ইয়াসমিন রত্না।
তালা মহিলা কলেজের প্রভাষক সুতপা রাহার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন খলিলনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রভাষক প্রণব ঘোষ বাবলু, খলিলনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সরদার ইমান আলী,সাবেক খলিলনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এস, এম আজিজুর রহমান রাজু, কলারোয়া উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রহিমা বেগম কাজল,খলিলনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোড়ল সিরাজুল ইসলাম পমূখ।
অনুষ্ঠানটি পরিচলনা করেন ইউনিয়ন যুবলীগের সভাপতি উত্তম কুমার ঘোষ ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলদার মিজানুর রহমান।
বক্তরা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেখ ফিরোজ আহমেদ স্বপনকে নির্বাচিত করতে নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানান ।
- বিএনপির আরও দুই নেতা বহিষ্কার
- কুকুরমারা, শিয়ালমারীসহ ১১ বিদ্যালয়ের নাম পরিবর্তন
- পাইকগাছায় জায়গা জমির বিরোধকে কেন্দ্র করে মারামারিতে আহত ৭
- নির্বাচন বানচালের ষড়যন্ত্রকারীদেরও শাস্তি পেতে হবে: প্রধানমন্ত্রী
- প্রধানমন্ত্রী জনসভায় দুগ্রুপের সংঘর্ষে কৃষক লীগ নেতা নিহত, আহত ২৫
- নির্বাচনবিরোধী অপতৎপরতা নজরে এনে নির্বাচন কমিশন ব্যবস্থা নেবে প্রত্যাশা তথ্যমন্ত্রীর
- তালায় হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদের মতবিনিময় সভা

Comments are closed.