জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষ্যে স্বেচ্ছাসেবক ও উদ্যোক্তাদের নিয়ে উৎসব করল মানব কল্যাণ পরিষদ। ২ জানুয়ারি মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জ শহরের চাষাড়া মাধবীলতা সিটি প্লাজায় সাংগঠনিক মিলনায়তনে উৎসবে কুইজ প্রতিযোগীতা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান এম এ মান্নান ভূঁইয়ার সভাপতিত্বে উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের মহাসচিব মোঃ নিজাম উদ্দিন, স্বাস্থ্য বিষয়ক সচিব কাজী ইমরুল কায়েশ, সাংগঠনিক সচিব মোঃ আকবর হোসাইন জনি, জাতীয় লেখক কল্যাণ পরিষদ পাঠাগারের সভাপতি আয়শা আক্তার, সাংগঠনিক টিম লিডার বুবলি আক্তারসহ অন্যান্য।
এসময় স্বেচ্ছাসেবক ও উদ্যোক্তারা নতুন বছরে বিভিন্ন কার্যক্রম নিয়ে কথা বলেন এবং মানবতার সেবায় কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। পরিশেষে আনন্দ বিনোদনে সাংস্কৃতিক অনুষ্ঠানসহ কুইজ প্রতিযোগীতায় অংশগ্রহণকারীদের মধ্যে লটারী করে বিজয়ী ঘোষণা করে পুরস্কার তুলে দেওয়া হয়।
- বিএনপির আরও দুই নেতা বহিষ্কার
- তালায় ফিরোজ আহমেদ স্বপনকে বিজয়ী করার লক্ষে নির্বাচনী জনসভা
- চুয়াডাঙ্গায় ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
- চুয়াডাঙ্গা ১ আসনের স্বতন্ত্র প্রার্থী দিলীপের জনসভা জনসমুদ্রে পরিনত
- কুকুরমারা, শিয়ালমারীসহ ১১ বিদ্যালয়ের নাম পরিবর্তন
- পাইকগাছায় জায়গা জমির বিরোধকে কেন্দ্র করে মারামারিতে আহত ৭
- নির্বাচন বানচালের ষড়যন্ত্রকারীদেরও শাস্তি পেতে হবে: প্রধানমন্ত্রী
- প্রধানমন্ত্রী জনসভায় দুগ্রুপের সংঘর্ষে কৃষক লীগ নেতা নিহত, আহত ২৫
- নির্বাচনবিরোধী অপতৎপরতা নজরে এনে নির্বাচন কমিশন ব্যবস্থা নেবে প্রত্যাশা তথ্যমন্ত্রীর
- তালায় হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদের মতবিনিময় সভা
