বিকেল ৩টায় প্রধানমন্ত্রীর ভার্চুয়াল নির্বাচনি জনসভা

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রীর শেখ হাসিনা পাঁচ জেলা ও এক উপজেলার নির্বাচনি জনসভায় ভার্চুয়ালি অংশ নেবেন।

আজ বুধবার (৩ জানুয়ারি) বিকাল ৩টায় রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ ভবন থেকে তিনি জনসভায় ভার্চুয়ালি অংশ নেবেন।

আওয়ামী লীগের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,

প্রধানমন্ত্রীর শেখ হাসিনা পর্যায়ক্রমে রংপুর বিভাগের গাইবান্ধা জেলা, রাজশাহী বিভাগের রাজশাহী জেলা ও মহানগর,

ঢাকা বিভাগের টাঙ্গাইল জেলা, চট্টগ্রাম বিভাগের ব্রাহ্মণবাড়িয়া জেলা,

কুমিল্লা উত্তর-দক্ষিণ জেলা ও মহানগর এবং চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার নির্বাচনি জনসভায় বক্তব্য রাখবেন।

কর্মসূচিতে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সংশ্লিষ্ট জেলা আওয়ামী লীগ, উপজেলা বা থানা, পৌর আওয়ামী লীগ,

ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্ট জেলাগুলোর নির্বাচনী এলাকায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা উপস্থিত থাকবেন।

 

আরও পড়ুন :

এনএএন টিভি

Share this news as a Photo Card