পাইকগাছার চাঁদখালী হাটের ইজারা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। রোববার সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হাটের ইজারা কার্যক্রমের শুভ উদ্বোধন করেন উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও খুলনা ৬ আসনের দলীয় মনোনয়ন প্রত্যাশী ডাক্তার আব্দুল মজিদ।
হাটের ইজারাদার শেখ আল হেলালের সভাপতিত্বে ও নাজমুল হুদা মিন্টুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এসআই হাফিজুর রহমান, জেলা বিএনপি নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান শাহদাৎ হোসেন ডাবলু, উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল, বিএনপি নেতা মনিরুল ইসলাম মনি মোল্লা, সাংবাদিক রাবিদ মাহমুদ চঞ্চল। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জহুরুল সরদার, হুমায়ুন সরদার, মুসফিক সরদার, শুকুর সরদার, কুপাত গাজী, খোকন সরদার, সাঈদুল ইসলাম, ফিরোজ, ফরহাদ, আরিফ , তৈয়েবুর রহমান, সাইফুল ইসলাম, কুদ্দুস, হান্নান, শুকুরুজ্জামান ও আজহারুল ইসলাম। উল্লেখ্য ঐতিহ্যবাহী চাঁদখালীর হাট ১৪৩২ সনের জন্য ৮১ লাখ টাকায় ইজারা নিয়েছেন শেখ আল হেলাল।
এনএএন টিভি / তৃপ্তি রঞ্জন সেন
