বগুড়ার নন্দীগ্রামে ডাকাতির প্রস্তুতিকালে চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার মধ্যরাতে নন্দীগ্রাম উপজেলার কাথম-কালিগঞ্জ আঞ্চলিক সড়কের ভাগবজর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার ও
তাদের কাছ থেকে একটি সিএনজিসহ চাকু, লোহার রড উদ্ধার করে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন- সিরাজগঞ্জ জেলা সদরের মিরপুর গ্রামের ইব্রাহীম হোসেন (৩৩), সুমন শেখ (২০),
আসলাম শেখ (২২) ও জিয়াউল হক শুভ (২০)।
বগুড়ার নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আনোয়ার হোসেন জানান,
সোমবার রাতে উপজেলার কাথম-কালিগঞ্জ আঞ্চলিক সড়কের ভাগবজর এলাকায় একদল ডাকাতদল ডাকাতির প্রস্তুতি শুরু করে।
এমন সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পৌঁছে চারজনকে গ্রেফতার করে।
এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার মুখে চারজনকে গ্রেফতার করা হয়।
পুলিশ তাদের কাছ থেকে দুইটি চাকু, একটি কাঠের বাটযুক্ত লোহার চাকু,
দুইটি লোহার রড, তিনটি সাদা রংয়ের নাইলনের রশি এবং একটি সবুজ রংয়ের সিএনজি উদ্ধার করে।
আরও পড়ুন :
- চট্টগ্রামে ব্যাংক কলোনি এলাকায় মা ও মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার
- প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় কলেজশিক্ষার্থীকে এলোপাতাড়ি মারধর
- বরিশালে গণসংহতি আন্দোলনের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- হাটখোলায় ভুয়া ডাক্তার ধারা পরিচালিত হচ্ছে অবৈধ সূর্যমুখী ক্লিনিক
- জরাজীর্ণ চাষাঢ়ার শহীদ জিয়া হল
- কাশীপুরে ভাবিকে সন্তান সহ ঘর থেকে বের করলো তিন দেবর
- ২১শে আগস্ট গ্রেনেড হামলায় শহীদদের স্বরনে জাতীয় শ্রমিক লীগ নরসিংদী শহর শাখার দোয়া মাহফিল
- ২ দিন ড্রেনের ভিতরে আটকে থাকা যুবককে উদ্ধার
- গৌরনদীর শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার

Comments are closed.