নারায়ণগঞ্জের কাশিপুর ইউনিয়ন এর হাটখোলায় অনুমোদনহীন সূর্যমুখী নামক একটি ক্লিনিক গর্ভবতী মহিলা ও নারীদের বিভিন্ন সমস্যায় চিকিৎসা প্রদান করে আসছে দীর্ঘ কয়েক বছর যাবত।
নেই পর্যাপ্ত জনবল ও স্বাস্থ্যসম্মত পরিবেশ। দীর্ঘদিন ধরেই মানহীন এই ক্লিনিকটি অবৈধভাবে চালিয়ে যাচ্ছে তাদের কার্যক্রম।
আর ক্লিনিকটি পরিচালনা করে আসছেন রীনা নামের এক মহিলা। নেই নিজস্ব কোন ল্যাব।
তার পরও বিভিন্ন পরিক্ষা নিরিক্ষার নামে রোগীদের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে মোটা অংকের টাকা। তার বিনিময়ে দিচ্ছেন ভুল রিপোর্ট।
আর তাতে করেই প্রায়ই ঘটছে দূর্ঘটনা। অস্বাস্থ্যকর পরিবেশ ও আমেনা নামের ভুয়া ডাক্তার ধারা পরিচালিত করা হচ্ছে সূর্যমুখী নামক এই ক্লিনিকটি।
প্রশাসন আর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের চোখের সামনেই আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দাপটেই পরিচালিত হচ্ছে তাদের মানহীন কার্যক্রম।
ফলে প্রায়ই ঘটছে মাতৃ ও শিশু মৃত্যুসহ নানা দুর্ঘটনা। কোন দুর্ঘটনা ঘটলে কর্তৃপক্ষকে ম্যানেজ করেই পার পেয়ে যায় অবৈধভাবে পরিচালিত এ ক্লিনিক। যেন দেখার কেউ নেই।
আরও পড়ুন :
- জরাজীর্ণ চাষাঢ়ার শহীদ জিয়া হল
- মাদকবিরোধী অভিযান চালিয়ে গ্রেফতার ৫২
- আগামী ৫ সেপ্টেম্বর জাকার্তায় যাচ্ছেন রাষ্ট্রপতি
- বাড়তে পারে দিনের তাপমাত্রা, দুই বিভাগে বৃষ্টির পূর্বাভাস
- কাশীপুরে ভাবিকে সন্তান সহ ঘর থেকে বের করলো তিন দেবর
- টেকনাফে মাদক সেবনের টাকা না পেয়ে বাবাকে ছুরিকাঘাতে খুন
- বিএনপি ক্ষমতায় গেলে কারও অস্তিত্ব রাখবে না : ওবায়দুল কাদের
- মানিকগঞ্জ ও দৌলতপুর থেকে পৃথক ঘটনায় তিন জনের মরদেহ উদ্ধার
- সাবেক ধর্মমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমানের প্রথম জানাজা সম্পন্ন
- ডাবের দাম নিয়ন্ত্রণে আজ থেকে অভিযান, পাকা রসিদ না থাকলে জরিমানা
- সাইপাড়া গ্রামে বিয়ের চার দিন পর স্বামীকে বালিশচাপা দিয়ে হত্যার অভিযোগ
- স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে ২৪ ঘণ্টায় মোট ৫১৪ জন অভিবাসন প্রত্যাশী প্রবেশ
- প্রধানমন্ত্রীকে কুটুক্তিকারী আওয়ামী লীগ নেতাকে বহিষ্কারের দাবিতে নোয়াখালীতে মানববন্ধন

Comments are closed.