সাইপাড়া গ্রামে বিয়ের চার দিন পর স্বামীকে বালিশচাপা দিয়ে হত্যার অভিযোগ

রাজশাহীর বাগমারা উপজেলার সাইপাড়া গ্রামে বিয়ের চার দিন পর স্বামীকে বালিশচাপা দিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে।

সোমবার গভীর রাতে এ ঘটনা ঘটে।

নিহত আবদুর রাজ্জাকের (৩১) স্ত্রী শাপলা খাতুনকে গ্রেফতার করেছে পুলিশ।

আবদুর রাজ্জাকের বাবার নাম রফিকুল ইসলাম। রাজ্জাক একজন নির্মাণ শ্রমিক।

আগের স্ত্রীর সঙ্গে ছাড়াছাড়ি হওয়ার পর গত শুক্রবার পাশের মোহনপুর উপজেলার ধুরইল গ্রামের

মো. শুকুরদীর মেয়ে শাপলা খাতুনের (১৮) সঙ্গে তার বিয়ে হয়েছিল।

শাপলা খাতুনেরও এটি দ্বিতীয় বিয়ে ছিল।

বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, রাতে স্বামীকে বালিশচাপা দিয়ে হত্যার পর ঘরেই ছিলেন শাপলা।

সকালে পরিবারের সদস্যরা হত্যাকাণ্ডের বিষয়টি বুঝতে পারলে পুলিশে খবর দেন।

এরপর পুলিশ গিয়ে শাপলাকে আটক করে।

ওসি জানান, শাপলা একেকবার একেক রকমের কথা বলছেন।

তিনি কখনও বলছেন যে, তারা স্বামী-স্ত্রী একে-অপরকে বালিশচাপা দিয়ে খেলতেন।

এতে রাজ্জাকের মৃত্যু হয়েছে। আবার কখনও বলছেন, তার স্বামী শারীরিকভাবে অক্ষম ছিলেন।

এ কারণে রেগে গিয়ে তাকে বালিশচাপা দিয়েছেন।

ওসি আরও বলেন, শারীরিক অক্ষমতার কারণেই শাপলা তার স্বামীকে খুন করেছেন বলে ধারণা করা হচ্ছে।

কারণ, একই কারণে আগের স্ত্রীর সঙ্গে রাজ্জাকের ছাড়াছাড়ি হয়ে গিয়েছিল।

মামলার তদন্ত কর্মকর্তা বাগমারা থানার উপ-পরিদর্শক (এসআই) সুব্রত দাস জানান,

মঙ্গলবার সকালে রাজ্জাকের লাশ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

দুপুরে গ্রেফতার শাপলাকেও আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আরও পড়ুন :

এনএএন টিভি