মুক্ত আওয়াজ সম্পাদকের মায়ের মৃত্যুতে মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত

সাপ্তাহিক মুক্ত আওয়াজ পত্রিকার সম্পাদক ও প্রকাশক এ এস এম এনামুল হক প্রিন্সের মাতা রেজিয়া বেগমের মৃত্যুতে ব্যাংকার সুলতান উদ্দিন আহাম্মেদ ফাউন্ডেশনের উদ্যোগে নূরুল কোরআন আল ইসলামিয়া এতিমখানা ও মাদ্রাসা কেতাবনগর, ফতুল্লায় ২৯ মার্চ শুক্রবার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সম্পাদকের পিতা-মাতা ও এ কে এম মোজাম্মেল হকের স্ত্রী হুমায়রা শাহান সহ আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও শুভাকাঙ্খীর মৃত্যুতে ইফতার ও দোয়া মাহফিল পরিচালনা করেন নূরুল কোরআন আল ইসলামিয়া এতিমখানা ও মাদ্রাসার অধ্যক্ষ হাফেজ মাওলানা মুফতি শাহাদাৎ হোসেন।

ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, সাপ্তাহিক মুক্ত আওয়াজ পত্রিকার সম্পাদক ও প্রকাশক এ এস এম এনামুল হক প্রিন্স, ব্যবস্থাপনা সম্পাদক এ কে এম মোজাম্মেল হক, ব্যাংকার সুলতান উদ্দিন আহাম্মেদ ফাউন্ডেশনের সমাজ কল্যাণ সম্পাদক এ এস এম আশরাফুল হক শামীম, কার্য নির্বাহী সদস্য এ কে এম রিয়াজুল হক টিটু, সদস্য মাহাবুব আল ইসলাম সাদমান, মাদ্রাসার শিক্ষক হাফেজ আশরাফুল ইসলাম প্রমুখ।

ইফতার ও দোয়া মাহফিল উপলক্ষ্যে মাদ্রাসা ও এতিম খানার শিক্ষার্থী, অধ্যক্ষ, শিক্ষক, সাংবাদিক ও সমাজসেবক সহ বিভিন্ন পেশার মানুষজন উপস্থিত ছিলেন।

এনএএন টিভি / এ এস এম এনামুল হক