যশোরের মনিরামপুর উপজেলার ১১ নম্বর চালুয়াহাটি ইউনিয়নের নেংগুড়াহাট বাজারে বাংলালিংক টাওয়ারের নিচের আড়তে ১৫ টাকা কেজি দরে কার্ড ধারীদের মাঝে এ চাউল বিতরণ করা হয়েছে।
বুধবার সকাল থেকে নেংগুড়াহাট বাজারে ডিলার জি.এম মোস্তাফিজুর রহমান এর আড়তে লাইনে দাঁড়িয়ে এ চাল সুষ্ঠুভাবে বিতরণ করা হয়।
এসময় ডিলার জি.এম মোস্তাফিজুর রহমান এর উপস্থিতিতে বিতরণের কার্যক্রমের উদ্বোধন করেন তদারকি কর্মকর্তা (ট্যাগ অফিসার) এসএম মারুফুল হক। নেংগুড়াহাট বাজারে ডিলার মোস্তাফিজুর রহমান এর মাধ্যমে চালুয়াহাটি ইউনিয়নের অত্র এলাকার মোট ১, ২, ৩ ও ৪ নাম্বার ওয়ার্ডের ৫২৬ জন কার্ডধারী ১৫ টাকা কেজি দরে ৩০ কেজি করে চাল ক্রয় করতে পারবেন।
