ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল, এর স্লোগানকে সামনে রেখে আলোকিত মানুষ গড়ার প্রতিশ্রুতি নিয়ে রায়পুরা মেঘনা মডেল হাই স্কুলের বার্ষিক ক্রীড়া উপলক্ষ্যে মেঘনা মডেল হাই স্কুল পরিচালনা কমিটি প্রতিবছরের ন্যায় বর্ণিল সাজে আনন্দঘন মনোরম পরিবেশে ব্যাপক প্রস্তুতি নিয়ে হাজার হাজার নারী পুরুষের উপস্থিতিতে বিদ্যালয় শিক্ষার্থীরা শুরুতে কোরআন তেলায়েত পরে জাতীয় সংগিত শেষে মশাল প্রজ্জ্বলনের মধ্য দিয়ে গানে গানে মুখরিত করে ডিসপ্লে প্রর্দশন করা হয়।

শিক্ষার্থীরা দৌড়, লংজাম, হাইজাম, রুশি গোড়ানো, ব্যাঙের লড়াই, মোরগের লড়াই, বিস্কুট খেলা এবং যেমন খুশি তেমন সাজো সহ বিভিন্ন ইভেন্টে অংশগ্রহন করে বিজয় অর্জন করতে কঠিন লড়ায়ে অংশগ্রহন করেন এবং বেতার টিভি জাতীয় শিল্পীরা সংগীত পরিবেশন করেন। আজ শনিবার সকালে নরসিংদীর রায়পুরা চর মধুয়াতে মেঘনা মডেল হাই স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা,পুরস্কার বিতরনী ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে মেঘনা মডেল হাই স্কুলের পরিচালনা কমিটির সভাপতি, গ্রীণ এগ্রো ফার্মের মালিক ও চরমধুয়া ইউনিয়ন পরিষদের মানবিক চেয়ারম্যান মো: আহসান সিকদার এর সভাপতিত্বে ও স্কুলের সহকারী শিক্ষক অলি উল্লাহ সিকদার এর পরিচালনায়,উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন আলোকিত নরসিংদীর সভাপতি মানবতার প্রকৃত ফেরিওয়ালা মো: আব্দুল্লাহ আল মামুন রাশেল। অনুষ্ঠান শুভ উদ্বোধন করেন উক্ত বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য ও গ্রীণ এগ্রো ফার্মের পরিচালক মোঃ মজিবুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চরমধুয়া ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নুর আলম ফকির, চর মধুয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের সভাপতি আমান উল্লাহ আমান, অত্র বিদ্যালয় এর প্রধান শিক্ষক মোঃ জাহিদুল ইসলাম, সমাজ সেবক উসমান সিকদার, সমাজ সেবক মো: ফারুক সিকদার, চর মধুয়া ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি হাবিব সিকদার ও সাধারণ সম্পাদক অলি উল্লাহ,চরমধুয়া ইউপি সদস্য মোঃ শিশু মিয়া, মোঃ দুলাল ফকির, আ. মালেক মিয়া, সোনিয়া বাছির, মোঃ সানাউল্লাহ সিরাজী মোঃ কাজী আব্বাস উদ্দিন আবন, মোঃ রহিছ তালুকদার, আবু কালাম, আলম মিয়া, মোঃ শাহজালাল মিয়া । অনুষ্ঠানে ডিসপ্লে পরিচালনায় ছিলেন, অত্র বিদ্যালয় এর শিক্ষক লাকী সিকদার, অহিদ প্রধান ও হান্নান প্রধান। এ সময় আরো উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের সহকারী শিক্ষক, ফারজানা আক্তার, খাদিজা আক্তার, সাবিনা আক্তার, রারিফুর ইসলাম জিন্নাহ ও খায়রুল পাঠান, সমাজ সেবক কাওছার সিকদার।
আহসান সিকদার বলেন,দুর্গম চরাঞ্চলে শিক্ষার আলো ছড়াতে অনেক প্রতিকুলতার মধ্যে আলোকিত মানুষ গড়ে তুলার জন্য মেঘনা মডেল হাই স্কুল প্রতিষ্টা করা হয়। এ শিক্ষা প্রতিষ্ঠান বরাবর সুনামের সাথে শ্রেত্ব অর্জন করে আসছে,আগামী দিনে এ বিদ্যালয় সকলের প্রচেষ্টায় সারা জেলার মধ্যে এক নাম্বার বিদ্যালয় হিসেবে সুনাম অর্জন করতে সক্ষম হবে। তিনি আরো বলেন, শিক্ষা মানুষের মৌলিক অধিকার। অশিক্ষিত ব্যাক্তি মাত্রই সমাজের জন্য বোঝা স্বরুপ। শিক্ষা ছাড়া একটি জাতি উন্নতির ক্রমবর্ধমান অথে ধাবিত হতে গেলে শিক্ষা ছাড়া অন্য কোন গন্তব্য নেই। আর জাতীয় উন্নয়নে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা। প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষায় হলো শিক্ষা ব্যবস্থার আসল বীজ।
এনএএন টিভি / বশির মোল্লা

Comments are closed.