ফেনী রেলস্টেশনে ‘সাগরিকা এক্সপ্রেস’ ট্রেনের বগি লাইনচ্যুত

ফেনী রেলস্টেশনে ‘সাগরিকা এক্সপ্রেস’ ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ফেনীর সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল বিঘ্নিত হয়েছে।

শনিবার (১০ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে সদর উপজেলার ওই রেলস্টেশনে এ ঘটনা ঘটে। ফেনীর রেলস্টেশন মাস্টার হারুন উর রশীদ এ তথ্য নিশ্চিত করে করে জানান, বিকেল ৫টার দিকে চাঁদপুর থেকে চট্টগ্রামে যাওয়ার পথে ‘সাগরিকা এক্সপ্রেস’ ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়।

 

তিনি বলেন, ‘চট্টগ্রামে উদ্ধারকারী ট্রেনকে খবর দেয়া হয়েছে। কিছুক্ষণ পর ঘটনাস্থলে পৌছে মেরামতের কাজ শুরু করবে ওই ট্রেনটি। এ ‍দুর্ঘটনার পর ওই রুটে ট্রেন চলাচল কিছুটা বিঘ্নিতি হয়েছে। তবে বিকল্প লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।’

 

এনএএন টিভি