কক্সবাজারের টেকনাফ সদরের মিঠা পানিরছড়া এলাকা এবং চকরিয়া থানাধীন পূর্ব নয়াপাড়া এলাকায় পৃথক দুটি অভিযান পরিচালনা করে সাজাপ্রাপ্ত এবং ওয়ারেন্টভুক্ত দুইজন আসামিকে গ্রেফতার করেছে র্যাব-১৫ এর সদস্যরা।
গ্রেফতারকৃতরা হলেন টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের ১নং ওয়ার্ড, মিঠাপানিরছড়া কালু মিয়ার ছেলে হামিদ হোসেন (৩৮) ও চকরিয়ার উপজেলার খুটাখালী ইউনিয়নের পূর্ব নয়াপাড়ার নুরুল আমিনের ছেলে আরিফুল ইসলাম (৩০)। কক্সবাজার র্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মোঃ আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।
এছাড়াও পৃথক আরেকটি অভিযানে র্যাব-১৫, কক্সবাজার ব্যাটালিয়ন সদর কর্তৃক চকরিয়া থানার সাজা পরোয়ানাভুক্ত আসামি আরিফুল ইসলামকে গ্রেফতার করতে সক্ষম হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, গ্রেফতারকৃত ওয়ারেন্টভুক্ত আসামিরা নিজেদেরকে সংশ্লিষ্ট মামলার ওয়ারেন্টভুক্ত আসামি বলে স্বীকার করে এবং আইন-শৃঙ্খলা বাহিনীর গ্রেফতার এড়াতে বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিল।

Comments are closed.