লালমনিরহাটের আদিতমারী উপজেলায় আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে কাওছার আলী নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার সকালে উপজেলার পলাশী ইউনিয়নের কচুমুড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
শিশু কাওছার আলী কালীগঞ্জ উপজেলার শিয়ালখোয়া গ্রামের মোস্তাকিন আলীর ছেলে।
পুলিশ জানায়, শিশু কাওছার আলী তার মায়ের সঙ্গে পলাশী ইউনিয়নের কচুমুড়া গ্রামের আত্মীয় মমতাজ আলীর বাড়িতে বেড়াতে আসে।
বুধবার দুপুরের পরে নিজ বাড়িতে ফিরে যাওয়ার কথা ছিল তাদের।
সকালে ওই আত্মীয়ের বাড়ির উঠানে খেলা করছিল শিশু কাওছার আলী।
এ সময় পাশে নালায় পড়ে গিয়ে ডুবে যায়।
বাড়ির লোকজন নালায় পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে
কর্তব্যরত চিকিৎসকরা কাওছারকে মৃত ঘোষণা করেন।
আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,
খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে ।
আরও পড়ুন :
- বগুড়ায় এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার
- বিএনপি আন্দোলনে ব্যর্থ হয়ে ইউনূসের আশ্রয় নিয়েছে : তথ্যমন্ত্রী
- এশিয়া কাপে আজ বাংলাদেশ বনাম পাকিস্তান
- রাজধানীতে ৯ সেপ্টেম্বর বিএনপির গণমিছিল
- ওবায়দুল কাদেরের মেজো বোন ফেরদৌস আরা মৃত্যু বরণ করলেন
- সরকার ডেঙ্গু নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যর্থ : মির্জা ফখরুল
- মোরেলগঞ্জে শ্রীকৃষ্ণ’র ২৪৫ তম জন্মাষ্টমী পালিত
- বর্তমানে দেশে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ২৮ হাজার ১৩৪ মেগাওয়াট : বিদ্যুৎ প্রতিমন্ত্রী
- শুক্রবার সন্ধ্যায় নয়াদিল্লিতে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী ও নরেন্দ্র মোদি
- সরাইলে টিনের ঘরে চুরির অভিযোগে গণপিটুনিতে যুবক নিহত
- দিনাজপুরে নিখোঁজের পরদিন নদীতে ভাসমান লাশ উদ্ধার
- সরকার এবার ‘ভুয়া’ নির্বাচন করতে পারবে না : রিজভী
- ফেনীতে গণধর্ষণের অভিযোগে গ্রেফতার ৫
- চট্টগ্রামে রাস্তা পারাপারের সময় অটোরিকশার ধাক্কায় পথচারীর মৃত্যু
- বঙ্গোপসাগর এলাকায় লঘুচাপ সৃষ্টি, ভারি বর্ষণের আভাস
- শরীয়তপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা
- শেরপুরে ৫৫ বোতল ভারতীয় মদসহ গ্রেফতার ১

Comments are closed.