শরহে বেকায়া পরীক্ষায় বিশ্ব নন্দিত হাফেজ গাজী আব্দুল্লাহর কৃতিত্ব

কওমি মাদ্রাসার সর্বোচ্চ শিক্ষা বোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ এর শরহে বেকায়া (সানাবিয়া উলইয়া) পরীক্ষায় সাফল্যের সহিত কৃতিত্ব অর্জন করেছে পাইকগাছার কৃতী শিক্ষার্থী বিশ্ব নন্দিত হাফেজ গাজী আব্দুল্লাহ।

আব্দুল্লাহ মাদ্রাসাতুল ইহসান আল আরাবিয়া থেকে এ কৃতিত্ব অর্জন করেছে। সে ৭০ হাজার কওমী পরীক্ষার্থীর মধ্যে ১৮ তম স্হান অর্জন করেছে । আব্দুল্লাহ বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী। তার গর্বিত পিতা শিশু বিশেষজ্ঞ চিকিৎসক আলহাজ্ব ডাঃ মুহাম্মদ কওসার আলী গাজী একজন শিশু বিশেষজ্ঞ চিকিৎসক এবং বেসরকারি হাসপাতাল সহ একাধিক ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা। মাতা ডাঃ গুলশানারা বেগম একজন গাইনী চিকিৎসক। এ কৃতিত্বের জন্য আব্দুল্লাহ কে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জন্মস্থান পাইকগাছার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

এনএএন টিভি / তৃপ্তি রঞ্জন সেন

Share this news as a Photo Card