শিবগঞ্জে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। শুক্রবার বিকেলে শিবগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিবগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ জালাল উদ্দিন অপু।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির বিভাগীয় (রাজশাহী) সংগঠনিক সম্পাদক এ্যাড. সৈয়দ শাহিন শওকত।
তিনি বক্তব্যে বলেন, “বিএনপি দীর্ঘদিন ধরে দেশের গণতন্ত্র রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আমাদের লক্ষ্য সাধারণ জনগণের সেবা করা এবং দেশের উন্নয়নে কাজ করা। প্রতিষ্ঠা বার্ষিকী এমন একটি সময়, যা আমাদের সংগ্রাম ও অঙ্গীকারকে নতুন উদ্দীপনা যোগায়। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশের উন্নয়নে কাজ করার আহ্বান জানাই।”
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম টিপু, সদস্য সচিব রফিকুল আলম, জেলা বিএনপি সদস্য সচিব হায়াত উদ্দিন, শিবগঞ্জ পৌর বিএনপির সিনিয়র আহ্বায়ক  আহসান কবির টুটুল,যুগ্ম আহ্বায়ক একে আজগর সহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
এনএএন টিভি / মোঃ আহসান হাবীব

Share this news as a Photo Card