সাতক্ষীরায় শিশুকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ, ৩ কিশোর আটক

কালীগঞ্জ থানা থেকে শিশুটিকে চিকিৎসার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালের সিনিয়র নার্স আবদুল ওয়াজেদ বলেন, শিশুটিকে গতকাল রাত পৌনে ৯টার দিকে হাসপাতালে ভর্তি করা হয়। তার রক্তক্ষরণ হচ্ছে। প্রাথমিকভাবে ধর্ষণের ঘটনা বলে ধারণা করা হচ্ছে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন, ধর্ষণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিন কিশোরকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় তদন্ত ও আইনি প্রক্রিয়া চলমান।

এনএএন টিভি