হাড়িধোঁয়ার বেড়িবাঁধকে সুন্দর ওয়াক ওভারে পরিণত করা হবে- মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী

এসো দেশ বদলাই পৃথিবী বদলাই ”এই শ্লোগানকে সামনে রেখে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে নরসিংদীতে গতকাল সকালে মশক নিধন ও পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচির শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি নরসিংদীর জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী।

তারুণ্যের উৎসবে বিভিন্ন কর্মসূচির মধ্যে ছিলো বর্ণাঢ্য র‌্যালী, মশক নিধন ও পরিস্কার পরিচ্ছন্ন কাজের শুভ উদ্বোধন। শুভ উদ্বাধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নরসিংদী জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী বলেন, আমরা নরসিংদী শহরকে পরিবেশ দূষণ মুক্ত করবো।

পর্যায়ক্রমে নরসিংদী শহর ঘেষা হাড়িধোঁয়া নদী, অন্যান্য খাল-নালা,ঝোপঝাড়, ড্রেন,রাস্তা-ঘাট অফিস প্রাঙ্গণ সবকিছুই পরিস্কার করা হবে। হাড়িধোঁয়া নদীতে যেন কেউ আবর্জনা না ফেলে সেজন্য নদীর পাড়ে কয়েক বড় মাপের ডাস্টবিন নির্মাণ করা হবে। কয়েকটি পৌর শৌচাগারও নির্মাণ করে দেয়া হবে। হাড়িধোঁয়া নদীর বেরীবাঁধকে একটা সুন্দর ওয়াক ওভারে পরিণত করা হবে। মানুষ যেন এখানে এই নদীর পাড়ে একটা সুন্দর পরিবেশে বিচরণ করতে পারে। এব্যাপারে আমি বাজার বণিক সমিতি সহ সকলের সহযোগিতা আশা করি।
নরসিংদী জেলা প্রশাসনের আয়োজনে এবং নরসিংদী পৌরসভার বাস্তবায়নে দেড়মাসাধিক কাল ব্যাপী আয়োজিত এ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নরসিংদী পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক উপসচিব মৌসুমি সরকার রাখী, নরসিংদী সিভিল সার্জন ডাঃ সৈয়দ মোঃ আমিরুল হক শামীম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু তাহের মোঃ সামসুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) অনজন দাশ, নরসিংদী পুলিশ সুপারের প্রতিনিধি সুজন চন্দ্র সরকার, নরসিংদী পৌরসভা প্রধান নির্বাহী আতিকুল ইসলাম প্রধান, নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি মোঃ নূরুল ইসলাম, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এ.এইচ.এম. আজিমুল হক, নরসিংদী জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মাসুদুল হাসান তাপস, নেজারত ডেপুটি কালেক্টর শিহাব সারার অভী, নরসিংদী সদর উপজেলা প্রকৌশলী আজরুল হক, নরসিংদী পৌরসভা নির্বাহী প্রকৌশলী গোলাম মোহাম্মদ, মেডিক্যাল অফিসার ডাঃ মোঃ সাজেদুল হক অপু,পৌর নির্বাহী কর্মকর্তা মাহফুজুর রহমান, শহর পরিকল্পনাবিধ মোঃ সোহরাব হোসেন, পৌরসভার সহকারী প্রকৌশলী কৃষ্ণ দয়াল রায়, সমাজ উন্নয়ন কর্মকর্তা সেলিনা খাতুন, নরসিংদী বাজার বণিক সমিতির সভাপতি জননেতা বাবুল সরকার,জেলা যুবদল সহসভাপতি শাহেন শাহ সানু বণিক সমিতির পরিচালক আব্দুল মোতালিব ভূঞা, জেলা তাঁতীদল সভাপতি হুমায়ন কবীর কামাল, নরসিংদী পৌর কর অফিসার মো: নাছির মিয়া,সোহান হায়দার ও জান্নাতুল ফেরদৌস মালিহা সহ ছাত্র-জনতার আন্দোলনে অংশগ্রহণকারী স্থানীয় সমন্বয়কবৃন্দ।

এনএএন টিভি / বশির আহম্মদ মোল্লা

Share this news as a Photo Card