গাইবান্ধায় পলাশবাড়ী বিএনপির সভাপতি গ্রেফতার

সন্ত্রাস, নাশকতা, অগ্নিসংযোগ, ভোটকেন্দ্র দখলসহ ৪টি মামলায় অভিযুক্ত পলাশবাড়ী বিএনপির সভাপতি আব্দুস ছামাদ মারোকে গ্রেফতার করেছে পলাশবাড়ী থানা পুলিশ।
১৫ জানুয়ারি সোমবার উপজেলার বরিশাল ইউনিয়ন থেকে তাকে গ্রেফতার করা হয়।
পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ আরজু মোঃ সাজ্জাদ হোসেন বলেন, হরতাল চলাকালে সন্ত্রাস, নাশকতা, অগ্নিসংযোগ, ভোটকেন্দ্র দখলসহ সরকারি দলীয় নেতাকর্মীদের উপর হামলার অভিযোগে তার বিরুদ্ধে ৪টি মামলা চলমান রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে গাইবান্ধা জেল হাজতে প্রেরন করা হয়েছে।

আরও পড়ুন :

এনএএন টিভি

 

Share this news as a Photo Card