পটিয়া পৌরসভার সাবেক কাউন্সিলর আজাদ গ্রেফতার

চট্টগ্রামের পটিয়া পৌরসভার ৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর পৌর আওয়ামী লীগ নেতা গিয়াস উদ্দিন নেওয়াজ আজাদকে পটিয়া থানা পুলিশ গ্রেফতার করেছেন। শনিবার দুপুর ১২টার তাকে নিজ বাড়ি উত্তর গৌবিন্দারখীল থেকে গ্রেফতার করেন। 

জানা গেছে, গিয়াস উদ্দিন আজাদ পটিয়া পৌরসভা আওয়ামী লীগের কার্য নির্বাহী কমিটির সদস্য। আগস্ট গণঅভ্যুত্থান পরবর্তীতে নেতার বিরুদ্ধে পটিয়া থানায় ২টি মামলা হয়৷ এরপরও তিনি এলাকায় প্রকাশ্যে ঘুরাফেরা করেন। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুরে এজাহারনামীয় আসামিকে পটিয়া থানা পুলিশ গ্রেফতার করেন।

বিষয়ে জানতে পটিয়া থানার ওসি জায়েদ নুরকে ফোন করেও যোগাযোগ সম্ভব হয়নি। 

তবে থানার ডিউটি অফিসার এএসাই বিল্লাহ হোসেন ফোনে নিশ্চিত করেছেন।