কিছুটা কমানোর পর এক সপ্তাহ না যেতেই আবার দেশের বাজারে সোনার দাম বাড়ানো হয়েছে।
সবচেয়ে ভালো মানের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনায় ২ হাজার ২২২ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
এতে ভালো মানের এক ভরি সোনা কিনতে এখন গুনতে হবে ১ লাখ ১ হাজার ২৪৪ টাকা।
দেশের ইতিহাসে এর আগে কখনো সোনার দাম এত বাড়েনি।
স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এ দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।
এর আগে গত ১৭ আগস্ট বৈঠক করে ১৮ আগস্ট থেকে সোনার দাম কিছুটা কমানো হয়।
তখন সবচেয়ে ভালো মানের প্রতি ভরি সোনায় ১ হাজার ৭৫১ টাকা কমিয়ে ৯৯ হাজার ২৭ টাকা দাম নির্ধারণ করা হয়েছিল।
এখন সেই রেকর্ড ভেঙে সোনার দামে নতুন রেকর্ড হলো।
অবশ্য সোনার গহনা কিনতে ক্রেতাদের বাজুস নির্ধারিত দামের চেয়েও বাড়তি অর্থ গুণতে হবে।
কারণ, বাজুস নির্ধারিত দামের ওপর ৫ শতাংশ ভ্যাট যোগ করে সোনার গহনা বিক্রি করা হয়।
একই সঙ্গে ভরিপ্রতি মজুরি ধরা হয় ন্যূনতম ৩ হাজার ৪৯৯ টাকা।
সে হিসাবে নতুন দাম অনুযায়ী এক ভরি সোনার গহনা কিনতে ক্রেতাদের ১ লাখ ৯ হাজার ৮০৫ টাকা গুণতে হবে।
আরও পড়ুন :

Comments are closed.