চেক জালিয়াতি মামলায় সাজাপ্রাপ্ত আ:লীগ সভাপতি গ্রেপ্তার

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় চেক জালিয়াতি মামলায় ছয় মাসের সাজাপ্রাপ্ত আসামী ইউ‌নিয়ন আওয়ামী লীগের সভাপ‌তি হাফিজুর রহমান বাবলুকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ সোমবার (৫ই ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টায় আলমডাঙ্গা থানাপুলিশ পৌর এলাকার সাব-রেজিস্ট্রি অফিস এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত হাফিজুর রহমান বাবলু উপজেলার খাদিমপুর গ্রামের মৃত আনিসুজ্জামান জোয়ার্দ্দারের ছেলে ও খাদিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক।

বাবলু চেক জালিয়াতির একটি মামলায় পরোয়ানাভুক্ত আসামি ছিলেন । পরে সেই মামলায় বিজ্ঞ আদালত হাফিজুর রহমান বাবলুকে ৬ মাসের কারাদণ্ড দেন। আদালতের রায় ঘোষণার পর থেকেই পালাতক ছিলেন আওয়ামী লীগ নেতা বাবলু।

আলমডাঙ্গা থানার (ওসি) শেখ গণি মিয়া হাফিজুর রহমান বাবলুর আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সাব-রেজিস্ট্রি অফিস এলাকা থেকে তাকে আটক করা হয়েছে। বিকেলেই সংশ্লিষ্ট মামলায় আদাল‌তের মাধ্য‌মে তা‌কে জেল হাজতে পাঠানো হয়েছে।

এনএএন টিভি / শামসু‌জ্জোহা পলাশ

Share this news as a Photo Card