বঙ্গবাজারের অগ্নিকাণ্ডে বিএনপি জড়িত কিনা তা দেখা হচ্ছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেছেন,
বঙ্গবাজারের অগ্নিকাণ্ডে মানুষের স্বপ্ন পুড়ে গেছে। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে না দাঁড়িয়ে বিএনপি অগ্নিকাণ্ড নিয়েও রাজনীতি করার অপচেষ্টা করছে।
বজ্রপাতে মানুষের মৃত্যু হলেও বিএনপি বলবে আওয়ামী লীগের দোষ।
আজ বৃহস্পতিবার আজিমপুর সরকারি কলোনি মাঠে পবিত্র মাহে রমজান উপলক্ষে লালবাগ থানা আওয়ামী লীগের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
সেতুমন্ত্রী বলেন,
রোজার দিনেও ৩০০ স্থানে রাস্তা অবরোধ করে মানুষকে অতীতের মতো কষ্ট দিচ্ছে বিএনপি।
যদি তারা রাস্তা বন্ধ করে এসব অবরোধ করে রোজাদারদের কষ্ট দেয়, আন্দোলনে ব্যর্থ হয়ে কোনো প্রকার বিশৃঙ্খলা,
অগ্নিসন্ত্রাসের উসকানি দেয় তাহলে আওয়ামী লীগও শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি দিবে।
শেখ হাসিনার প্রতি মানুষের আস্থা আছে উল্লেখ করে তিনি বলেন,
বিএনপির আন্দোলনে মানুষ নেই। বিএনপি সুষ্ঠু ভোটের নির্বাচনের নিশ্চয়তা চায়! ফখরুলের নিরপেক্ষ লোক কে?
তারা চায় তত্ত্বাবধায়কের মতো অবস্থা সৃষ্টি করতে। তত্ত্বাবধায়ক সরকার এদেশের মানুষ চায় না।
এ সময় বিএনপিকে নষ্ট রাজনীতি বাদ দিয়ে মানুষের পাশে এসে দাঁড়ানোর আহ্বান জানান ওবায়দুল কাদের।
লালবাগ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মতিউর রহমান জামালের সভাপতিত্বে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ডাক্তার মোস্তফা জালাল মহিউদ্দিন, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী ও হুমায়ুন কবিরসহ অন্যরা।
আরও পড়ুন:
- সকালে আর্জেন্টিনা পেরুর মুখোমুখি হয়
- বঙ্গবাজার নিরপেক্ষ তদন্ত হলে ক্ষমতাসীনদের সম্পৃক্ততা বেরিয়ে আসবে
- হজ নিবন্ধনের সময় ১১ এপ্রিল পর্যন্ত বাড়লো
- বিএনপি নয়, এই অগ্নিকাণ্ড ক্ষমতাসীনরাই ঘটিয়েছে
- আর্জেন্টিনা নারীদের চেয়ে ঢের পিছিয়ে জেনেজুয়েলা
- রঙ দিয়ে তৈরি হচ্ছে নামিদামি সব ব্র্যান্ডের শ্যাম্পু
- রাতে ফেসবুকে ‘বিদায়’ লিখে ঢাবি ছাত্রলীগ নেতার পোস্ট
- সন্ধ্যায় ভৈরব নদে পাওয়া গেল দুই ভাই এর লাশ
- মেঘনা নদীর কচুরিপানার অভয়ারণ্য অবস্থা নৌপথের
- প্রধানমন্ত্রী : বঙ্গবন্ধুর ভাষণ সব প্রজন্মের জন্য এক অমূল্য সম্পদ
- কানাডায় প্রবল তুষারঝড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন ১০ লাখ মানুষ
- প্রথমবারের মতো সৌদিতে চালকবিহীন বৈদ্যুতিক গাড়ি
- পদ্মা সেতু থেকে নয় মাসে আয় ৬০৩ কোটি টাকা

One Reply to “বঙ্গবাজারের অগ্নিকাণ্ডে বিএনপি জড়িত কি না, প্রশ্ন সেতুমন্ত্রীর”
Comments are closed.