‘যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ নয়, বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন চায়’

ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্র এর রাষ্ট্রদূত পিটার হাস বলেছেন, বাংলাদেশের নির্বাচনে হস্তক্ষেপ করার কোনো লক্ষ্য যুক্তরাষ্ট্রের নেই। যুক্তরাষ্ট্রের লক্ষ্য হচ্ছে,

বাংলাদেশের জনগণকে অবাধ, সুষ্ঠু নির্বাচনে সহায়তা করা। এর মাধ্যমে জনগণ তাদের নেতা নির্বাচন করতে পারবেন।

নির্বাচনে গণমাধ্যম যাতে ভয়ডরহীনভাবে কাজ করতে পারে, সেদিকেও খেয়াল রাখতে হবে বলেও জানান তিনি।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সকালে নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষ্যে এক সেমিনারে এ কথা বলেন তিনি।

পিটার হাস বলেন, ‘মানবাধিকার, জাতিসংঘ ও আন্তর্জাতিক কর্মসূচি বাস্তবায়নই যুক্তরাষ্ট্রের লক্ষ্য। বাংলাদেশের সমস্যা সমাধানে যুক্তরাষ্ট্র কাজ করছে।’

এ ক্ষেত্রে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব বন্ধ ও শান্তি বজায় রাখতে তরুণদের এগিয়ে আসতে হবে।

তিনি বলেন, ‘রোহিঙ্গা সংকট মোকাবিলায় প্রত্যাবাসন ও মিয়ানমারের ওপর নিষেধাজ্ঞা দেওয়াসহ বেশ কিছু বিষয়ে কাজ করছে বাইডেন প্রশাসন।’ সংকট থেকে উত্তরণে সমন্বিত চেষ্টা দরকার বলেও জানান তিনি।

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকারের প্রতি অনুরোধ জানিয়ে মার্কিন রাষ্ট্রদূত আবারও বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের তাগিদ দেন।

শান্তি দিবস প্রসঙ্গে মার্কিন রাষ্ট্রদূত বলেন,

‘আন্তর্জাতিক শান্তি দিবস বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় শান্তির গুরুত্বপূর্ণ ভূমিকার কথা স্মরণ করিয়ে দেয়। প্রতিটি রাষ্ট্র যেন সার্বভৌমভাবে তাদের সিদ্ধান্ত নিতে পারেন,

সে বিষয়ে কাজ করছে তার সরকার।’ নিরাপত্তা শান্তির পূর্বশর্ত জানিয়ে তিনি বলেন, ‘ইউক্রেনে রাশিয়ার হামলা শান্তি নষ্ট করছে।’

আরও পড়ুন :

এনএএন টিভি

Share this news as a Photo Card