রাজধানীর উত্তরা হাউস বিল্ডিংয়ে বিজিবি মার্কেটের আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বেলা ১১টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে নিশ্চিত করেছেন উত্তরা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. আলম হোসেন।
প্রাথমিকভাবে এ অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
এর আগে, শনিবার (১৫ এপ্রিল) ভোর ৫টা ৪০ মিনিটে রাজধানীর নিউ সুপার মার্কেটে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩০টি ইউনিট কাজ করে।
এছাড়া গত বৃহস্পতিবার (১৩ এপ্রিল) রাত ১০টা ৮ মিনিটের দিকে রাজধানীর নবাবপুরে একটি টিনশেড গোডাউনে আগুন লাগে।
ওই ঘটনায় আগুন নিয়ন্ত্রণে কাজ করেছিল ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট।
গত ৪ এপ্রিল সকাল ৬টা ১০ মিনিটে বঙ্গবাজারে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।
পরে প্রায় সাড়ে ছয় ঘণ্টা পর ফায়ার সার্ভিসের ৪৮টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
তবে আগুন পুরোপুরি নেভে ৭৫ ঘণ্টা পর। ওই আগুনে চার হাজারের বেশি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
আরও পড়ুন:
- রাজধানীর হাউস বিল্ডিংয়ে বিজিবি মার্কেটে আগুন
- গ্রীষ্মের গরমে তাপমাত্রা বাড়ার কারণে জীবন অসহ্য হয়ে গেছে
- প্রচণ্ড রোদে সরকারি অনুষ্ঠান, হিট স্ট্রোকে ১১ জনের মৃত্যু
- দেশজুড়ে চলছে তাপপ্রবাহ, তিন বিভাগে বৃষ্টির সম্ভাবনা
- বৃষ্টির জন্য রাজধানীতে বিশেষ নামাজ ও মোনাজাত
- “ জাতীয় রপ্তানি ট্রফি” অর্জন করল সার্ভিস ইঞ্জিন:৮ম বার
- ট্রেন দুর্ঘটনায় ইসির সিনিয়র সহকারী সচিবসহ ১২ কর্মকর্তা আহত
- সারা দেশে আরো ৫০টি মডেল মসজিদ উদ্বোধন
- বাজুস এর উদ্যোগে বসুন্ধরা সিটিতে হচ্ছে জুয়েলারি পার্ক

Comments are closed.