চুয়াডাঙ্গার দামুড়হুদায় পুকুরে বিষ প্রয়োগ করে মাছ মেরে ফেলার অভিযোগ উঠেছে অজ্ঞাত দুর্বৃত্তদের বিরুদ্ধে।
বৃহস্পতিবার (০৯ অক্টোবর) দিনগত রাতে এ ঘটনা ঘটেছে বলে অনুমান করছে ভুক্তভোগী মৎস্য চাষী আব্দুর রফিক (৫০)।
ভুক্তভোগী মৎস্য চাষী আব্দুর রফিক জেলার দামুড়হুদা উপজেলার কেশবপুর গ্রামের আবুল হোসেন মল্লিকের ছেলে।
জানা গেছে, শুক্রবার সকালে জেলার দামুড়হুদা উপজেলার কেশবপুর প্রাইমারি স্কুল সংলগ্ন আব্দুল রফিকের ৫ বিঘা জলকারে (পুকুরে) মাছ মরে ভাসতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে দ্রুত পুকুরপাড়ে আসে মৎস্য চাষী আব্দুর রফিক। এসময় সে তার পুকুরের মাছগুলো মরা অবস্থায় ভাসতে দেখে। এবং অসহায়ের মতো অপলক দৃষ্টিতে পুকুরের দিকে তাকিয়ে থাকে। এতে তার ৬লাখ টকার ক্ষতি হয়েছে।
ভুক্তভোগী আব্দুর রফিক জানান, আমাকে ক্ষতিগ্রস্ত করার জন্য রাতের আধারে শক্রতামূলকভাবে আমার পুকুরে গ্যাস ট্যাবলেট (বিষ) প্রয়োগ করা হয়েছে। যা সকালে পুকুরে যেয়ে দেখতে পেয়েছি। এতে আমার প্রায় ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আমি এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেবো।
দামুড়হুদা মডেল থানার (ওসি) হুমায়ুন কবির বলেন, এ সংক্রান্ত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
এনএএন টিভি / শামসুজ্জোহা পলাশ
