নারায়ণগঞ্জের সরকারি আইন কলেজ এর শিক্ষা সফর ২০২৪ ইং

নারায়ণগঞ্জের একমাত্র সরকারি আইন কলেজ আজ ১৭ইফেব্রুয়ারি২০২৪ইং(শনিবার) প্রতিবছরের ন্যায় এ বছরও ছাত্র-ছাত্রীদের পড়ালেখার পাশাপাশি আনন্দ দেওয়ার উদ্দেশ্যে ভ্রমণের মাধ্যমে শিক্ষার্থীদের জন্য শিক্ষা সফরের ব্যবস্থা করেছেন।সেই লক্ষ্যে আজ কলেজ শিক্ষক ,কর্মচারী ও বিভিন্ন বর্ষের ছাত্রছাত্রীদের নিয়ে কলেজটি নারায়ণগঞ্জ এর রূপগঞ্জ সুবর্ণগ্রাম রিসোর্ট এ শিক্ষা সফরের আয়োজন করেন।আজকের এই অনুষ্ঠানকে কেন্দ্র করে কলেজের সহকারী অধ্যাপক এডভোকেট রবিউল আমিন রনি (জেলা আইনজীবী সমিতির সেক্রেটারি)তার অভিমত ব্যক্ত করেন।তিনি বলেন কলেজের শিক্ষক, সংসদ ও সকল শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে আজকের এই শিক্ষা সফর সফল হয়েছে।তিনি সকলকে তার আন্তরিক ধন্যবাদ জানান।

এ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কলেজটির গভর্নিং বডির সদস্য আলহাজ্ব ফাইজ উদ্দিন আহমেদ লাভলু। তিনি মহান আল্লাহ তালাকে শুকরিয়া জ্ঞাপনের মাধ্যমে কলেজের অধ্যাপক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন এবং সহকারী অধ্যাপক এডভোকেট রবিউল আমিন রনি তাদেরকে ধন্যবাদ জানান এমন একটি সুন্দর আয়োজনের জন্য। তিনি কলার সংসদের প্রতিও শুকরিয়া জ্ঞাপন করেন।তিনি কলেজটির গভর্নিং বডির সদস্য হওয়ায় অতি শীঘ্রই কলেজভবন নির্মাণের আশ্বাস দেন।এ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কলেজটির গভর্নিং বডির সদস্য আলহাজ্ব ফাইজ উদ্দিন আহমেদ লাভলু। তিনি মহান আল্লাহ তালাকে শুকরিয়া জ্ঞাপনের মাধ্যমে কলেজের অধ্যাপক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন এবং সহকারী অধ্যাপক এডভোকেট রবিউল আমিন রনি তাদেরকে ধন্যবাদ জানান এমন একটি সুন্দর আয়োজনের জন্য। তিনি কলার সংসদের প্রতিও শুকরিয়া জ্ঞাপন করেন।তিনি কলেজটির গভর্নিং বডির সদস্য হওয়ায় অতি শীঘ্রই কলেজভবন নির্মাণের আশ্বাস দেন।কলেজ সংসদের ভিপি এডভোকেট. এম, এম, হাসান শিক্ষা সফর নিয়ে বলতে গিয়ে জানান,শিক্ষা সফরের মাধ্যমে ছাত্রছাত্রীরা দেশের বিভিন্ন ঐতিহাসিক স্থান দর্শনের সুযোগ পায়। লেখাপড়া এবং শহরের একঘেয়েমি জীবন থেকে কিছুটা প্রাণবন্ত করতে শিক্ষা সফর শিক্ষার্থীদের সাহায্য করে।সবুজে ঘেরা মনোমুগ্ধকর পরিবেশে শিক্ষার্থীদের উচ্ছ্বাসের মধ্য দিয়ে পালিত হলো নারায়ণগঞ্জ আইন কলেজের শিক্ষা সফর।দায়িত্বে থাকা ব্যক্তিরা জানান আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে।শিক্ষক শিক্ষার্থীদের সাথে কলেজের বিভিন্ন কর্মচারী এবং শিক্ষার্থীদের পরিবারের সদস্যএবং অভিভাবকরা ও অংশগ্রহণ করেন। সৌজন্যে নারায়ণগঞ্জ আইন কলেজ শিক্ষার্থীবৃন্দ

 

এনএএন টিভি

Share this news as a Photo Card