গাইবান্ধায় চেয়ারম্যানের মুক্তির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার রাজাহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার ও তার নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী।

১২ জানুয়ারী রবিবার দুপুর ১২টায় গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে নারী-পুরুষ ও বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেন। এ সময় বক্তব্য রাখেন চেয়ারম্যানের স্ত্রী মনোয়ারা বেগম, মসজিদের ইমাম কামরুল ইসলাম, আলতাফ হোসেন, বুমবু, ইউপি সদস্য ওবাইদুর রহমান, ইউপি সদস্য আবু বক্কর, শাহনাজ বেগমসহ অন্যান্যরা।

বক্তারা অবিলম্বে চেয়ারম্যান রফিকুল ইসলামের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার ও তার নিঃশর্ত মুক্তির দাবি জানান। অন্যথায় তারা কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।
উল্লেখ্য, গত ৩ জানুয়ারি শুক্রবার রাত ১১টার দিকে চেয়ারম্যানের লোকজন আদিবাসী ফিলোমিনা হাজদার বাড়িতে আগুন দেয় এবং তাকে মারধর করেছে বলে তার পরিবার দাবি করেছে। এ ঘটনায় ৪ জানুয়ারি শনিবার রাতে চেয়ারম্যান ও তার ভাইসহ ছয়জনকে আসামি করে গোবিন্দগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়।

এনএএন টিভি / কাজী নজরুল ইসলাম

Share this news as a Photo Card