জাতীয় শিক্ষাক্রম ২০২১ বাতিল ও দেশব্যাপী ৫ লক্ষ গণস্বাক্ষর সংগ্রহ অভিযানে ঢাকায় হামলার প্রতিবাদে সোমবার সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে শহরের ১নং রেলগেটে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
সংগঠনের জেলা সভাপতি পরমানন্দ দাসের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সাবেক সভাপতি অ্যাড. নিলুফার ইয়াসমিন শিল্পী, জেলা সাধারণ সম্পাদক রাহেলা সিদ্দিকা, ছাত্র ফ্রন্ট কলেজ শাখার সভাপতি কলি রানী, সাধারণ সম্পাদক কামরুল হাসান প্রমুখ।
বক্তারা দাবি করেন ঢাকার আনোয়ারা স্কুলে ছাত্র ফ্রন্ট নেতাকর্মী ও অভিভাবকদের উপর হামলাকারী দক্ষিণ সিটি কাউন্সিলের নেতৃত্বে হামলাকারী সন্ত্রীদের গ্রেফতার ও বিচারের দাবী জানান। জাতীয় শিক্ষাক্রম ২০২১ বাতিল কর, প্রথম শ্রেণি থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত পরীক্ষা পদ্ধতি তুলে দেয়া যাবে না, নবম দশম শ্রেণিতে বিজ্ঞান শিক্ষার গুরুত্ব কমানো যাবে না। তারা আরও বলেন, ত্রিভুজ, বৃত্ত, চতুর্ভুজ ইত্যাদি চিহ্নের মাধ্যমে মুল্যায়ন পদ্ধতি বাতিল কর, নম্বর ভিত্তিক মুল্যায়ন পদ্ধতি চালু কর, ধারাবাহিক মুল্যায়নের নামে শিক্ষকদের হাতে নম্বর রাখা যাবে না, একাদশ ও দ্বাদশ শ্রেণিতে পরপর দুটি পাবলিক পরীক্ষা বাতিল, প্রতি ক্লাসে শিক্ষার্থীদের রেজিষ্ট্রেশন ও সনদ প্রদানের সিদ্ধান্ত বাতিল কর। সেইসাথে এই বিকলাঙ্গ শিক্ষা ক্রম বাতিলের আহবান জানান।
আরও পড়ুন :
- ঈগল প্রতীকের প্রার্থীকে জরিমানা করায় ম্যাজিস্ট্রেটের ওপর হামলা
- বিএনপি জন্মসূত্রেই হত্যার রাজনীতিতে অভ্যস্ত -কুজেন্দ্র লাল ত্রিপুরা
- বর্ষবরণের জন্য কোনও অনুষ্ঠান করা যাবে না পাকিস্তানে
- রাঙ্গুনিয়া রানীর হাট ICMT কম্পিউটার একাডেমীর শর্ট কোর্স ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত
- মাত্র ৪ ঘণ্টার ব্যবধানে একই উপজেলায় বিএনপি নেতা ও ব্যবসায়ী খুন
- শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর কেউ করেনি আ.লীগ ছাড়া: ওবায়দুল কাদের
- দা মরিচের গুঁড়ো নিয়ে কেন্দ্রে যাওয়ার আহবান: ৩ জনের বিরুদ্ধে অভিযোগ
- নরসিংদীতে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমাদের করণীয় শীর্ষক আলোচনা ও মতবিনিময় সভা
- দা মরিচের গুঁড়ো নিয়ে কেন্দ্রে যাওয়ার আহবান: ৩ জনের বিরুদ্ধে অভিযোগ
- খাগড়াছড়িতে বড়দিনে নানা অনুষ্ঠান পালন হচ্ছে শহরতলী ও প্রত্যন্ত এলাকার চার্চগুলোতে

Comments are closed.