ডাকাতির প্রস্তুতিকালে জনি গ্যাংয়ের মূলহোতাসহ ০৯ জনকে গ্রেফতার করেছে র‌্যাব

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠার সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র‌্যাব জঙ্গি, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, মাদক, অস্ত্রধারী অপরাধী, ভেজাল পণ্য, ছিনতাইকারী, প্রতারক ও হ্যাকারদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

এরই ধারাবাহিকতায় র‌্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি আভিযানিক দল ০৮ জুন ২০২৪ তারিখ রাত্রী-২৩.৩০ ঘটিকায় রাজশাহী মহানগরীর কাটাখালী থানাধীন শ্যামপুর পশ্চিমপাড়া নামক এলাকায় অপারেশন পরিচালনা করে ডাকাত দলের মূলহোতা ১। মোঃ জনি ইসলাম (২৩), পিতা-মৃত জিয়ারুল ইসলাম, ২। মোঃ কুরমান আরী (২২), পিতা-মোঃ ফজলু হক, উভয় সাং-শ্যামপুর (পশ্চিমপাড়া), ৩। মোঃ মাসুম আলী (২৭), পিতা-মোঃ বাবলু শেখ, শ্যামপুর (ঠান্ডারপাড়া), ৪। মোঃ সাগর (২০), পিতা-মোঃ আলামিন শেখ, সাং-শ্যামপুর (আবহাওয়া পাড়া), ৫। মোঃ টিপু সুলতান (২০), পিতা-মোঃ আব্দুল লতিফ, ৬। মোঃ নুরমান ইসলাম (২০), পিতা-মোঃ তোফাজ্জল ইসলাম, ৭। মোঃ সুজন আলী (৩০), পিতা-মোঃ নান্নু শেখ, ৮। মোঃ আঃ মান্নান খাঁ (২০), ৯। মোঃ আবু হানিফ (১৯), পিতা-আঃ খালেক, সর্ব সাং-শ্যামপুর পশ্চিমপাড়া, সর্ব থানা-কাটাখালী, রাজশাহী মহানগরগনদের গ্রেফতার করে এবং এবং ক।টিপ চাকু -০৩ টি, খ। চাকু -০১ টি, গ। মোবাইল- ১১ টি, গ। সীম কার্ড- ১৫ টি, ঘ। মোটরসাইকেল -০১টি উদ্ধার করা হয়।

উল্লিখিত আসামীগন জনি গ্যাংয়ের সদস্য। ধৃত ০১নং আসামী জনি এলাকার কুখ্যাত সন্ত্রাসী। তার নামে ইতিপূর্বে আরো ১০ টি অস্ত্র, মাদক, মারামারিসহ বিভিন্ন মামলা রয়েছে। তার নেতৃত্বে গ্যাংয়েরা দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে মহানগর এলাকায় বিভিন্ন স্থানে চাঁদাবাজি, জমিদখল এবং কোন ব্যক্তি জমি ক্রয়, বাড়ী নির্মাণসহ যে কোন প্রতিষ্ঠান খুললে তাদেরকে চাঁদা না দিয়ে কোন কাজ করতে পারত না। এছাড়াও মহানগরীর বিভিন্ন পয়েন্টে দলবদ্ধভাবে ছিনতাই করে আসছিলো। এলাকায় আধিপত্য বিস্তারের জন্য দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে মহড়া দিয়ে আসছে। সংঘবদ্ধভাবে মেয়েদের উত্যক্ত করা, মাদক সেবনসহ বিভিন্ন অপকর্মে লিপ্ত। গোপন তথ্যের ভিত্তিতে গত ০৮/০৬/২০২৪ তারিখে রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে র্যা ব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল অভিযান পরিচালনা করে রাজশাহী মহানগরীর কাটাখালী থানাধীন শ্যামপুর পশ্চিমপাড়া নামক এলাকা হতে ধারালো টিপ চাকুসহ ০৯ জনকে গ্রেফতার করে। উল্লিখিত ধৃত আসামীদেরকে জিজ্ঞাসাবাদ করিলে তারা ডাকাতির প্রস্তুতির বিষয়টি স্বাক্ষীদের সম্মুখে স্বীকার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা জনি গ্যাংয়ের সদস্য। তারা দীর্ঘদিন যাবত সংঘবদ্ধভাবে রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় চাঁদাবাজি, জমিদখল, ছিনতাই, সংঘবদ্ধভাবে মেয়েদের উত্যক্ত করা, মাদক সেবনসহ বিভিন্ন অপকর্ম করে আসছে।

এনএএন টিভি /সিফাত রানা

Share this news as a Photo Card