মান্দায় যুবদলের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে

নওগাঁর মান্দায় ১০নং নুরুল্লাবাদ ইউনিয়ন যুবদলের আয়োজনে সাবেক তিন বারের প্রধানমন্ত্রী আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের আশুরোগ মুক্তি সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায়, বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সাবেক এমপি মরহুম শামসুল আলম প্রামানিক সহ গণতান্ত্রিক আন্দোলনে নিহত সকল শহিদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গতকাল (১২ মার্চ) বিকেল ৫ টায় নুরুলাবাদ ইউনিয়নের জোতবাজারে এই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে ইউনিয়ন যুবদলের সভাপতি সাদেকুল ইসলাম এর সভাপতিত্বে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক আহ্বায়ক এম এ মতিন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মকলেছুর রহমান মকে, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ডাঃ ইকরামুল বারী টিপু,উপজেলা যুবদলের আহবায়ক নুরুল ইসলাম, সিনিয়র যুগ্ন আহবায়ক আব্দুল জলিল, যুগ্ন আহবায়ক আব্দুল মালেক, যুগ্ন আহবায়ক এনামুল হক মাষ্টার সহ ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিক দল,কৃষক দল সহ বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

এনএএন টিভি / ওয়ামিম রাজু

Share this news as a Photo Card