বিএনপির ৮০০ নেতাকর্মীর নামে মামলা

বিএনপির ৮০০ নেতাকর্মীদের নামে মামলা করা হয়েছে।

খুলনায় পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে।

বিএনপির কেন্দ্রীয় তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, খুলনা জেলা আহ্বায়ক আমীর এজাজ খান, মহানগর সদস্য শফিকুল আলম তুহিন, জেলা সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পি, কেন্দ্রীয় যুবদল নেতা নাজমুল হুদা চৌধুরী সাগরসহ ৫৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয়ে আরও ৮০০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।

খুলনা সদর থানার উপ-পরিদর্শক ( এসআই) অজিত কুমার দাস বাদী হয়ে শনিবার (১ এপ্রিল) রাতে এ মামলা দায়ের করেন।

উল্লেখ্য, শনিবার (১ এপ্রিল) বিকেলে মহানগরীর কেডিঘোষ রোডের বিএনপি অফিসের সামনে বিদ্যুৎ, গ্যাসসহ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ ও ১০ দফা বাস্তবায়নের দাবিতে বিএনপির কেন্দ্র ঘোষিত অবস্থান কর্মসূচি পালনকালে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-

পাল্টা ধাওয়া, ইটপাটকেল, টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপের ঘটনা ঘটে।

এতে আরও বলা হয়, ঘটনাস্থল থেকে বিএনপির ৭ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

খুলনা মহানগর বিএনপির আহ্বায়ক শফিকুল আলম মনা দ্য ডেইলি স্টারকে বলেন,

‘কোনো কর্মসূচি এলেই পুলিশ তা পণ্ড করতে মরিয়া হয়ে ওঠে।

কর্মসূচির আগে নেতাকর্মীদের গ্রেপ্তার ও হয়রানি করা হয়েছে।

এখন আবার মামলা দিয়ে হয়রানি করবে।’

তিনি আরও বলেন,

‘সবাই দেখেছেন কর্মসূচির সময় পুলিশ কীভাবে কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ছুড়ে আমাদের নেতাকর্মীদের আহত করেছে।’

খুলনা মহানগর পুলিশের ডেপুটি কমিশনার (দক্ষিণ) তাজুল ইসলাম ডেইলি স্টারকে বলেন,

‘পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ৩৫ রাউন্ড শটগানের গুলি ও ২০ রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে।’

তিনি আরও বলেন,

‘বিএনপির কর্মসূচিতে যাতে শান্তি-শৃঙ্খলায় বিঘ্ন না ঘটে, সেজন্য সেখানে পুলিশ অবস্থান করছিল।

বিএনপির উচ্ছৃঙ্খল ছেলেরা হঠাৎ আমাদের ওপর ইটপাটকেল ছুড়তে শুরু করেন।

পুলিশ তখন টিয়ারশেল ও শটগানের গুলি ছুড়তে বাধ্য হয়।’

আরও পড়ুন:

এনএএন টিভি

Share this news as a Photo Card