কুড়িগ্রামে বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

 

কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ

বাংলাদেশ মানবাধিকার কমিশন কুড়িগ্রাম জেলা আঞ্চলিক শাখার আয়োজনে ১০ ডিসেম্বর বুধবার ৭৭ তম বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  বাংলাদেশ মানবাধিকার কমিশন জেলা আঞ্চলিক শাখার সভাপতি মিনহাজুল ইসলাম মিলনের সভাপতিত্বে বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষ্যে আলোচনা  সভায় সাধারণ সম্পাদক তাজুল ইসলাম খন্দকারের সঞ্চালনায় বক্তব্য রাখেন- জেলা আঞ্চলিক শাখার নির্বাহী সভাপতি মোঃ মাজেদ আলী,  সংস্কৃতিক বিষয়ক সম্পাদক আশীষ নারায়ণ সরকার, আইন বিষয়ক সম্পাদক জাহেদুল ইসলাম প্রমূখ। অনুষ্ঠানে  সভাপতি মিনহাজুল ইসলাম মিলন বলেন-  আগামী ১০ জানুয়ারী আমাদের জেলা আঞ্চলিক কার্যালয়ে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে সাধারণ মানুষের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। নারী ও পুরুষ চিকিৎসক উক্ত ফ্রি মেডিকেল ক্যাম্পে আগত রোগীদের বিনামূল্যে স্বাস্থ্য সেবা প্রদান করবেন।

Share this news as a Photo Card