ভারতের নানা অসহযোগিতা নস্যাৎ করতে বাংলাদেশের চীন ও পাকিস্তানের সহযোগিতা লাগবে বলে মন্তব্য করেছেন লেখক, কবি ও চিত্রকর ব্রাত্য রাইসু।
সোমবার বিকালে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন।
ব্রাত্য রাইসু লেখেন, ভারতের নানা অসহযোগিতা নস্যাৎ করতে আমাদের অবশ্যই চীন ও পাকিস্তানের সহযোগিতা লাগবে। কিন্তু এই সহযোগিতা নিতে গিয়া চীন ও পাকিস্তানের সঙ্গে সম্পর্কটা যেন বন্ধুত্বের নিচে না নামে!
তিনি বলেন, সম্প্রতি তাদের সাক্ষাৎ হওয়ার পর প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দারকে বলছেন, ‘যখন পাকিস্তানি শিল্পীরা বাংলাদেশে গান পরিবেশনা করেন, সবাই তাদের প্রশংসা করে।’এইটা ভাল জেশ্চার। আমরা অনুমোদন করতেছি যে তাদের গান ভাল। তাদের একাত্তরপূর্ব মাতব্বরির অধীন করতেছি না নিজেদের। ইউনূস সাহেবের কাছ থেকে আমরা শিখলে ভাল করব যে কীভাবে কাউকে প্রভু না-বানাইতে হয়।
