পাবনার ঈশ্বরদীর সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান দাশুড়িয়া মোকাররম মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের ৭৫ বছর পূর্তি উপলক্ষে প্লাটিনাম জুবিলি উদযাপন কমিটির কার্যালয় উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় বিদ্যালয়টির সহকারী শিক্ষক খাইরুল ইসলাম বাবুর সঞ্চালনায় আনন্দঘন পরিবেশে দাশুড়িয়া মোকাররম মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান ভবনে কার্যালয়টির উদ্বোধন করেন প্লাটিনাম জুবিলি উদযাপন কমিটির আহবায়ক শরিফুল ইসলাম তুহিন।
উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন প্লাটিনাম জুবিলি উদযাপন কমিটির সদস্য সচিব ওয়াহেদুজ্জামান, প্রধান সমন্বয়কারী বিদ্যালয়টির প্রধান শিক্ষক আয়ুব আলীসহ অনেকেই।
প্লাটিনাম জুবিলি উদযাপন কমিটির কার্যালয় উদ্বোধন শেষে আলোচনা সভায় বক্তব্য রাখেন, দাশুড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সামাদ সুলভ মালিথা, বিদ্যালয়ের প্রাত্তণ শিক্ষার্থী আসলাম উদ্দীন মল্লিক, আবুল হাশেম, আমজাদ হোসেন, মাসুদ রানা সহ অনেকেই। আলো সভায় বক্তারা বলেন, এ কার্যালয় থেকেই প্লাটিনাম জুবিলি উদযাপনের সকল কার্যক্রম পরিচালনা করা হবে।
তুহিন হোসেন / এনএএন টিভি
