রাজধানীতে শাহজাহানপুর এলাকায় অলিউল্লাহ রুবেল নামে যুবলীগের এক কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার (২০ জুলাই) মধ্যরাতে রাজধানীতে শাহজাহানপুরের গুলবাগে এ ঘটনা ঘটেছে। নিহতের স্বজনরা জানান,
রাতে রাজারবাগ এলাকা থেকে জোয়ারদার লেনে নিজের ভাড়া বাসায় ফিরছিলেন রুবেল।
পথে বাসার একটু দূরে ৪ থেকে ৫ জন তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে রাস্তায় ফেলে রেখে যায়। খবর পেয়ে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে ইসলামী ব্যাংক হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তাকে পঙ্গু হাসপাতাল এবং সবশেষ ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কী কারণে এ ঘটনা ঘটেছে তার তদন্ত চলছে বলে জানায় পুলিশ। বর্তমানে মরদেহটি ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে।
রুবেল শাহজাহানপুর থানা ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক ছিলেন। বর্তমানে তিনি যুবলীগের কর্মী হিসেবে করতেন। তবে কোনো পদে ছিলেন না। রাজনীতির পাশাপাশি এলাকায় ইন্টারনেট ও ডিমের ব্যবসা করতেন রুবেল।
আরও পড়ুন :
- গুলবাগে যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যার অভিযোগ
- নারায়ণগঞ্জে সাত দিনব্যাপি বৃক্ষমেলা ২০২৩ উদ্বোধন অনুষ্ঠিত
- কিশোরগঞ্জে যৌতুকের জন্য স্ত্রীকে হত্যা
- শাকিব নয়, হুমায়ুন ফরীদি, গোলাম মোস্তাফা’রা সুপারস্টার
- সালাউদ্দিনের উপর মিথ্যা হামলার অভিযোগে প্রতিবাদ আরিফ প্রধানের
- ছিনতাইকারীদের মোবাইল না দেওয়ায় কলেজছাত্র আদনানকে খুন
- জমিতে পড়ে থাকা বিদ্যুতের তার পায়ে জড়িয়ে কৃষকের মৃত্যু
- চাকরির প্রলোভন দেখিয়ে খুন হলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় অর্থ সম্পাদক
- যাত্রীবাহী লঞ্চ থেকে সাড়ে ৯ কেজি গাঁজা জব্দ;
