রাজধানীর জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের এক ক্যান্টিন বয়ের দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার (১৫ জুলাই) সকালে চোখের চিকিৎসা নিতে গিয়ে প্রধানমন্ত্রীর নজরে আসে ক্যান্টিন বয় রাব্বি। পরে তার সকল দায়িত্ব নেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এসব তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করা হয়েছে।
জানা যায়, আজ সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসা নিতে যান। সেখানে তিনি ১০ টাকায় টিকিট কেটে ডাক্তার দেখান। ডাক্তার দেখানো শেষে তিনি হাসপাতালে আগত অন্যান্য রোগী ও স্বজনদের সাথে কথা বলেন। তাদের সাথে কুশল বিনিময় করেন ও ছবি তোলেন। এসময় ছোট্ট রাব্বির দিকে নজর পড়ে প্রধানমন্ত্রীর। পরে তাকে ডেকে নিয়ে কথা বলেন।
এ সময় রাব্বি জানান, তার গ্রামের বাড়ি চাঁদপুরে। সে হাসপাতালের ক্যান্টিন বয়ের কাজ করে। বাবা মারা যাওয়ায় দ্বিতীয় শ্রেণির পর আর পড়ার সুযোগ পায়নি। তার মা একসময় সুতার কারখানায় কাজ করতো। রাব্বি গ্রামে তার মায়ের কাছে ফিরে যেতে চায়। সেখানে আবারও পড়াশোনা চালিয়ে নেওয়ার আগ্রহ প্রকাশ করেন। পরে প্রধানমন্ত্রী রাব্বির পড়াশোনাসহ যেকোনো প্রয়োজন মেটানোর জন্য ব্যবস্থা করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন।
আরও পড়ুন :
- চোখ পরীক্ষা করালেন প্রধানমন্ত্রী মাত্র ১০ টাকা টিকেটে
- অগ্নিকাণ্ডে সৌদি প্রবাসী বারেক সরদারের মৃত্যু
- কাল থেকে মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখার আল্টিমেটাম
- চলন্ত ট্রেনের সঙ্গে সেলফি তুলতে গিয়ে কিশোরের মৃত্যু
- সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ৯ বাংলাদেশির মধ্যে ৭ জনের পরিচয় প্রকাশ

Comments are closed.