মতিঝিলে ফুটপাত থেকে মরদেহ উদ্ধার

মতিঝিলে নটরডেম কলেজের বিপরীত পাশের ফুটপাত থেকে একজনের (৬০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

তার নাম পরিচয় জানা যায়নি। শনিবার ভোর সাড়ে পাঁচটার দিকে এ ঘটনা ঘটে।

মতিঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নয়ন গণমাধ্যমকে জানান,

ভোরের দিকে খবর পেয়ে ঘটনাস্থল থেকে অজ্ঞাত ওই ব্যক্তিকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়।

পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক সাড়ে ছয়টার দিকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, স্থানীয়দের মাধ্যমে জানতে পেরেছি, ওই ব্যক্তি ভবঘুরে প্রকৃতির ছিলেন।

অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হয়েছে বলে আমাদের ধারণা।

ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

সিআইডিকে খবর দেওয়া হয়েছে।

ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তার নাম পরিচয় শনাক্ত করা যাবে বলেও জানান তিনি।

মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

আরও পড়ুন :

এনএএন টিভি