সময় বাড়লো সাবেক এমপি ফজলে করিমের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদনের

জুলাই গণঅভ্যুত্থানে চট্টগ্রামে ছাত্রদল নেতা ওয়াসিমসহ ৩ জনকে হত্যা মামলায় চট্টগ্রাম-৬ আসনের সাবেক এমপি ফজলে করীম চৌধুরীসহ সব আসামিদের বিরুদ্ধে তদন্ত শেষ করতে আরও চার সপ্তাহ সময় দেয়া হয়েছে।  পরবর্তী শুনানি আগামী ১২ অক্টোবর ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

রোববার ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন।

আদালতে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর আবদুল্লাহ আল নোমান। সঙ্গে ছিলেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিমসহ অন্যরা। 

এদিন সকালে এ মামলার চার আসামিকে ট্রাইব্যুনালে হাজির করে পুলিশ। তারা হলেন-সাবেক এমপি ফজলে করিম, যুবলীগ নেতা ফিরুজ, তৌহিদুল ইসলাম ও আব্দুল আজিজ।

এদিকে, ২০২৪ সালের ৪ আগস্ট রাজধানীর ফার্মগেটে গোলাম নাফিজসহ ৩ জন হত্যা মামলার তদন্ত শেষ করতে আরও ৩ সপ্তাহ সময় দিয়েছেন ট্রাইব্যুনাল-১। পরবর্তী শুনানি ২৮ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল।

এনএএন টিভি