অতিপ্রবল ঘূর্ণিঝড় মোখা উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে রোববার (১৪ মে) সকাল ৯টা থেকে বিকাল ৩টার মধ্যে কক্সবাজার-উত্তর মায়ানমার উপকূল অতিক্রম করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
ইতোমধ্যে চট্টগ্রাম ও বরিশাল বিভাগের উপকূলীয় এলাকায় অতি প্রবল ঘূর্ণিঝড়ের অগ্রভাগের প্রভাব শুরু হয়েছে। যার প্রভাবে শুরু হয়েছে হালকা বাতাস ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি।
আবহাওয়া অধিদপ্তর জানায়,
ঘূর্ণিঝড় মোকার কেন্দ্রের ৭৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা গতিবেগ ঘণ্টায় ১৯০ কিলোমিটার, যা দমকা বা ঝোড়ো হাওয়া আকারে ২১০ কিলোমিটার পর্যন্ত বাড়ছে।
এর আগে, শনিবার (১৩ মে) রাতে আবহাওয়া অফিসের ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে,
‘বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়, ঢাকা, খুলনা ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায়
অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
সেই সঙ্গে ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।’
এছাড়াও, শনিবার (১৩ মে) দিবাগত রাত আড়াইটায় রাজধানীর আগারগাঁও থেকে আবহাওয়া অধিদপ্তরে বিফ্রিংয়ে আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন দাবি করেন, ঘূর্ণিঝড় মোখার সুপার সাইক্লোনে পরিণত হওয়ার সম্ভাবনা নেই।
তিনি বলেন, এই মুহূর্তে গাণিতিক মডেল বিশ্লেষণ করে দেখা যাচ্ছে, সুপার সাইক্লোন হওয়ার কোনো সম্ভাবনা নেই।
আরও পড়ুন:
- তিন ঘণ্টা ভয়াবহ তাণ্ডব চালাবে ঘূর্ণিঝড় ‘মোখা’
- ‘ঘূর্ণিঝড় পরিস্থিতি সরাসরি মনিটরিং করছেন প্রধানমন্ত্রী’
- ঘূর্ণিঝড় মোখার গতি ২১০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে
- কক্সবাজার -মিয়ানমার উপকূল অতিক্রম করছে ঘূর্ণিঝড় মোখা
- রাঘব চাড্ডা-পরিণীতি চোপড়ার বাগদান সম্পন্ন
- আগামী ১৪ মে অনুষ্ঠিতব্য সকল পরীক্ষা স্থগিত করা হয়েছে
- চায়ের দোকান থেকে কর্মচারীর মরদেহ উদ্ধার
- ঘূর্ণিঝড় মোখা: ২০ মে পর্যন্ত মাছ ধরা বন্ধ
- কর্নাটকে সরকার গড়ছে কংগ্রেস
- মাহমুদউল্লাহ রিয়াদ ভক্তদের যা বললেন বিসিবি সভাপতি
- ভারত -পাকিস্তানকে টপকে গেলো টাইগাররা, কি হবে কাল!
- কিসের ইঙ্গিত দিলেন চিত্রনায়িকা মিম!
- কক্সবাজারে আশ্রয় কেন্দ্রে ছুটছেন বাসিন্দারা
- যানজটে দুর্ভোগ; গুলশানে বাসা নিলেন মির্জা ফখরুল
- ৯৮০০ টাকায় বিক্রি হলো পদ্মার এক ইলিশ
- জেএসডি সভাপতি আ স ম রবের শয্যাপাশে মির্জা ফখরুল
- অ্যাংরি ওম্যান ‘জয়া বচ্চন’ আসছেন ‘অ্যাংরি দাদি’ রূপে
