বিশ্বব্যাপী করোনায় আরও ২৩০ জনের মৃত্যু

করোনায় গত ২৪ ঘণ্টায় বিশ্বব্যাপী আরও ২৩০ জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়েছেন ৫২ হাজার ২৮৬ জন। সুস্থ হয়েছেন ৭৪ হাজার ১০৭ জন।

শুক্রবার (৫ মে) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে জার্মানিতে।

এ সময় দেশটিতে মৃত্যু হয়েছে ৭৯ জনের এবং আক্রান্ত হয়েছে ১ হাজার ৫৩৮ জন।

আর সবচেয়ে বেশি আক্রান্তের ঘটনা ঘটেছে দক্ষিণ কোরিয়ায়।

এ সময় দেশটিতে আক্রান্ত হয়েছে ২০ হাজার ১৪৬ জন এবং মৃত্যু হয়েছে ৭ জনের।

এ ছাড়া যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছে ৩ হাজার ৭৪৯ জন এবং মারা গেছেন ৩৩ জন।

জাপানে আক্রান্ত হয়েছে ৭ হাজার ৩৪৩ জন এবং মারা গেছেন ১৮ জন।

রাশিয়ায় আক্রান্ত হয়েছে ৪ হাজার ২৭৩ জন এবং মারা গেছেন ৩২ জন। ইন্দোনেশিয়ায় আক্রান্ত হয়েছে ২ হাজার ৪১৭ জন বং মারা গেছেন ৩২ জন।

ইসরায়েলে আক্রান্ত হয়েছে ৩১১ জন এবং মারা গেছেন ৫ জন। ডেনমার্কে আক্রান্ত হয়েছে ১৪ জন এবং মারা গেছেন ৭ জন।

হংকংয়ে আক্রান্ত হয়েছে ৪৬১ জন এবং মারা গেছে ৭ জন।

বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬৮ কোটি ৭৫ লাখ ৫৮ হাজার ১৯১ জন। এরমধ্যে মারা গেছেন ৬৮ লাখ ৬৯ হাজার ৬৮৬ জন।

সুস্থ হয়েছেন ৬৬ কোটি ৫ হাজার ৯৫৮ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়।

এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

 

আরও পড়ুন :

এনএএন টিভি