জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রদল সমর্থিত প্রার্থীদের বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ তুলেছেন শিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোটের প্রার্থীরা।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সমন্বিত শিক্ষার্থী জোটের প্রার্থীরা দাবি করেন, সকাল থেকে ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে এবং হলগুলোতে অবস্থান নিয়ে ছাত্রদলের নেতাকর্মীরা ভোটারদেরকে ‘ম্যানিপুলেট’ করার চেষ্টা করেছে।
তারা দাবি করেন, শিবির সমর্থিত প্রার্থীদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করেছে তারা।
‘তারা দাবি করেছে ওএমআর মেশিন যে প্রতিষ্ঠান থেকে আনা হয়েছে সেটি নাকি জামায়াতের প্রতিষ্ঠান, ওনার রাজনৈতিক পরিচয় আসলে বিএনপি ব্যাকগ্রাউন্ডের,’ বলে দাবি করেন জাকসু নির্বাচনে শিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোটের সাধারণ সম্পাদক বা জিএস প্রার্থী মাজহারুল ইসলাম।

2 Replies to “ছাত্রদলের প্রার্থীরা ‘মিথ্যাচার করছে’ : শিবির প্যানেল”
Comments are closed.