ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভিপি প্রার্থী ও ঢাবির টেলিভিশন অ্যান্ড ফিল্ম ডিপার্টমেন্টের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের মুহসীন হলের আবাসিক শিক্ষার্থী জালাল আহমদ ওরফে জ্বালাময়ী জালালকে রুমমেটকে ছুরিকাঘাতের অভিযোগে হলের রুম থেকে বের করে পুলিশে সোপর্দ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এর আগে রাত সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের হাজী মুহাম্মদ মুহসীন হলের ৪৬২ নম্বর রুমে রবিউল হককে ছুরিকাঘাত করেন জালাল আহমদ। আহত রবিউল হক ২০১৮-১৯ সেশনের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী।
হাসপাতালে চিকিৎসাধীন রবিউল বলেন—“রাত সাড়ে ১২টার দিকে জালাল রুমে এসে লাইট জ্বালিয়ে শব্দ করতে থাকে। আমি তাকে বলি, সকালে লাইব্রেরিতে যেতে হবে, শব্দ করলে ঘুমে সমস্যা হচ্ছে। তখন সে আমাকে অবৈধ, বহিরাগত বলে গালাগাল দেয়। প্রতিবাদ করতেই ছুরি দিয়ে আমাকে আঘাত করে জখম করে। পরে কোনোমতে আমি আত্মরক্ষা করি।”

One Reply to “রুমমেটকে ছুরিকাঘাতের অভিযোগে হল থেকে বহিষ্কৃত ডাকসুর ভিপি প্রার্থী জালাল”
Comments are closed.