আবেদনের যোগ্যতা—
আবেদনে ন্যূনতম যোগ্যতা হিসেবে বলা হয়েছে, বাংলাদেশে স্বীকৃত শিক্ষা বোর্ড বা উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মানবিক, ব্যবসায় শিক্ষা বা বিজ্ঞান শাখা থেকে ২০২২, ২০২৩, ২০২৪ সালের উচ্চমাধ্যমিক ও সমমান পরীক্ষায় (চতুর্থ বিষয়সহ) ন্যূনতম জিপিএ ২.৫ এবং ২০২০, ২০২১, ২০২২ সালে এসএসসি ও সমমান পরীক্ষায় (চতুর্থ বিষয়সহ) ন্যূনতম জিপিএ ২.৫ প্রাপ্ত শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। একই সঙ্গে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের ভোকেশনাল বা বিজনেস ম্যানেজমেন্ট অথবা ডিপ্লোমা-ইন-কমার্স উত্তীর্ণ শিক্ষার্থীরাও শর্ত সাপেক্ষে আবেদন করতে পারবেন।

দ্বৈত ভর্তি ও পূর্ববর্তী রেজিস্ট্রেশনের ব্যাপারে জানানো হয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২২-২৩ বা ২০২০-২৪ শিক্ষাবর্ষে কোনো স্নাতক (সম্মান), স্নাতক (সম্মান) প্রফেশনাল বা স্নাতক (পাস) কোর্সে রেজিস্ট্রেশন কার্ড ইস্যু হয়ে থাকলে সে শিক্ষার্থী ২০২৪-২৫ শিক্ষাবর্ষে অনার্স প্রফেশনাল ভর্তি হতে পারবেন না। তবে যদি পূর্বের ভর্তি বাতিল করে থাকেন, তবে আবেদন করার সুযোগ থাকবে। একই বা বিভিন্ন শিক্ষাবর্ষে দ্বৈত ভর্তি ধরা পড়লে উভয় ভর্তি ও রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য হবে।

One Reply to “জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রফেশনাল কোর্সে ভর্তি, আবেদনের সুযোগ ২দিন”
Comments are closed.