মিলিয়ে নিন বাজে বসের ১০ লক্ষণ

কর্মক্ষেত্রে বাজে বসের অধীন কাজ করার অভিজ্ঞতা কমবেশি অনেকেরই আছে। একজন বাজে বসের কারণে বিষিয়ে উঠতে পারে পুরো অফিস। এতে যেমন কাজের পরিবেশ নষ্ট হয়, তেমনি কর্মদক্ষতাও কমে যায়। বাজে বস তাঁর কর্মীদের কোণঠাসা করে রাখেন। বছরের পর বছর বসের কাছ থেকে পাওয়া খারাপ স্মৃতি বয়ে বেড়ান কেউ কেউ। এমনকি এ ধরনের বসের কারণে অনেকে চাকরি ছাড়তেও বাধ্য হন।