সমুদ্র সৈকতে প্রতিমা বিসর্জন অনুষ্ঠানে গিয়ে নিখোঁজ হয়ে যাওয়া প্রবাল দেব প্রান্ত নামের এক ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (১৪ অক্টোবর) ভোর রাত আনুমানিক ৩টার দিকে সৈকতের কবিতা চত্বর পয়েন্টে তার মৃতদেহ ভেসে ওঠে। খবর পেয়ে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে মৃতদেহটি উদ্ধার করে। নিহত প্রবাল দেব প্রান্ত ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের হরিপুর এলাকার পলাশ দেবের ছেলে ও ঈদগাঁও কেজি স্কুলের ৯ম শ্রেণির ছাত্র। ১৩ অক্টোবর সন্ধ্যার দিকে সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে প্রতিমা বিসর্জন অনুষ্ঠানে গিয়ে নিখোঁজ হয় স্কুল ছাত্র প্রবাল।
ঈদগাঁও উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক জিকু দাশ সুব্রত জানান, বিজয়া দশমী প্রতিমা বিসর্জন উপলক্ষ্যে কক্সবাজার বন্ধু দের সাথে বেড়াতে গিয়ে ইসলামাবাদ হরিপুরের শিক্ষার্থী প্রবাল সমুদ্র সৈকতে প্রতিমা বিসর্জনে গিয়ে পানিতে ডুবে যায়। গভীর রাতে কবিতা চত্বর এলাকায় মৃত অবস্থায় পাওয়া যায়। তাঁর অকাল প্রয়াণে ঈদগাঁও উপজেলা পূজা উদযাপন পরিষদ গভীর ভাবে শোকাহত।
প্রতিমা বিসর্জনের সময় এক স্কুল ছাত্র নিখোঁজের কয়েক ঘণ্টা পর সৈকতের কবিতা চত্বর পয়েন্টে সামুদ্রিক জোয়ারের সাথে তার লাশ ভেসে আসে। স্থানীয়রা লাশটি দেখতে পেয়ে খবর দিলে পুলিশ ও বীচকর্মীরা ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করা হয় বলে প্রশাসন সূত্রে জানা যায়।

One Reply to “প্রতিমা বিসর্জন অনুষ্ঠানে গিয়ে ঈদগাঁওর নিখোঁজ ছাত্রের মৃতদেহ উদ্ধার”
Comments are closed.