অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সহকারি প্রেস সচিবের মতবিনিময়  

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সহকারি প্রেস সচিব সুচিস্মিতা তিথি দূর্গোৎসব পর্যবেক্ষণ করতে কক্সবাজারে অবস্থান করছেন। তিনি গতকাল কক্সবাজার প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় করে। এ সময় সহকারি প্রেস সচিব বলেন, বর্তমান সরকারের বিষয়ে মন খুলে সমালোচনা করা যাবে।
প্রধান উপদেষ্টা ড.মুহম্মদ ইউনুস নিজেই তাঁর সরকারের সমালোচনা করার পরামর্শ দিয়েছেন। তিনি আরো বলেন, সরকার কোন মিডিয়াকে কোনভাবেই প্রভাবিত করার চেষ্টা করবে না। কোন নিউজের কেমন ট্রিটমেন্ট হবে তা নিয়ে কোনভাবেই চাপ দেবেনা। তিনি আরো বলেন, সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে। ভোক্তা অধিকারকে কাজে লাগানো হচ্ছে। তবে সরকার মার মার কাট কাটে বিশ্বাসী নয়। নিয়মতান্ত্রিক পদ্ধতিতে বাজার নিয়ন্ত্রণ করা হবে। এসময় কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি মাহবুবর রহমান, সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারীসহ প্রেসক্লাব নেতৃবৃন্দ ও স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
এনএএন টিভি / আবু হেনা সাগর