চুয়াডাঙ্গা আদালত থেকে পিপিসহ আওয়ামী লীগের দােসরদের অপসারনের দাবিতে মানববন্ধন ও জেলা প্রশাসক বরাবর স্বারকলিপি প্রদান করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দােলন।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বেলা সাড়ে ১২টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক বরাবর স্বারকলিপি প্রদান করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, বৈষম্যের প্রতি বিরােধ এবং ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে যখন ছাত্র জনতার অন্তর্বতী সরকার শপথ গ্রহন করে এবং যে লক্ষে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে, তখন আমাদের কর্ণে অনুরণিত হয় ফ্যাসিবাদের দােসরদের ফাকা আওয়াজ, খুনিদের পূর্নবাসনের অপচেষ্টা যা আমাদের মর্মে আঘাত করে। শহিদী খুনের সাথে বিশ্বাসঘাতকতা নামান্তর বলে ধরা পড়ে। এ কারনে চুয়াডাঙ্গা আদালত থেকে পিপি সহ আওয়ামী দােসরদের অপসারন করতে হবে।
পরে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম বরারর স্বারক লিপি প্রদান করে ব্ষৈম্যবিরােধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।
এসময় উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা বৈষম্যবিরােধী ছাত্র আন্দােলনের শাহরীয়ার আলম, রিমন আলী, আরাফাত রহমান, হাসনা জাহান প্রমুখ।
এনএএন টিভি /শামসুজ্জোহা পলাশ
