কক্সবাজারের ঈদগাঁও উপজেলার নতুন বিদ্যাপীঠ আমির সুলতান এন্ড দিল-নেওয়াজ বেগম হাই স্কুল পরিদর্শন করেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সফটওয়্যার ইঞ্জিনিয়ার শহিদ উল্লাহ।
গতকাল বিকেলে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সফটওয়্যার ইঞ্জিনিয়ার শহিদ উল্লাহ, সহধর্মিণী মিমি শহিদ, ছেলে আরবিন শহিদ, মেয়ে আরিয়া শহিদ তাদেরই পরিচালিত স্কুলের শ্রেণী কক্ষ ঘুরে ঘুরে দেখেন। পরিবারের পক্ষ থেকে স্কুল শিক্ষার্থীদের ব্যাগ বিতরণ করে নতুন বছরের শিক্ষা কার্যক্রম শুভ সূচনা করা হয়। প্রতিষ্ঠাতাসহ পরিবার বিদ্যালয় প্রবেশের সাথে সাথে ফুল দিয়ে বরণ করে নেন শিক্ষক ও ছাত্র ছাত্রীরা। এসময় স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠে স্কুল প্রাঙ্গন।

প্রতিষ্ঠাতা শহিদ উল্লাহ শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, সুবিধাবঞ্চিত মানুষের ও এলাকার জন্য একটি মহৎ উদ্দেশ্যে স্কুলটি প্রতিষ্ঠা করি। স্কুল প্রতিষ্ঠা হওয়ার পর থেকে সুনাম-সুখ্যাতি ছড়িয়ে পড়ে। বিশেষ করে ঈদগাঁও থেকে দূরে অনেকটা ছায়াঘেরা শান্ত পরিবেশে ঈদগাঁও ইউনিয়নের দক্ষিণ মাইজ পাড়া গ্রামে স্কুলটির অবস্থান। তিনি আরো বলেন, একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠানের কিছু সুনির্দিষ্ট নিয়মকানুন এবং তা সুচারুরূপে সম্পন্ন করার জন্য সুশিক্ষিত, সৎ ও নিষ্ঠাবান শিক্ষকবৃন্দ আছে যারা একবিংশ শতব্দির চ্যালেঞ্জ মোকাবেলায় একটি সুশৃঙ্খল, যুগপোযোগী কর্মক্ষম জনগোষ্ঠী তৈরি করবে, এ প্রতিষ্ঠানটি সুনিয়ন্ত্রিত নিয়মাবলির মাধ্যমে পরিচালিত করা হচ্ছে। প্রতিষ্ঠানটিতে পড়া-লেখার পাশাপাশি শিক্ষার্থীদের ব্যক্তিত্বের পরিপূর্ণ বিকাশের জন্য সুপরিসর খেলার মাঠ আনুষঙ্গিক সুবিধাদি রয়েছে। স্কুলটিকে আমি নিজের সন্তানের মত দেখাশোনা করছি। আমি খুব আত্মতৃপ্তি পাচ্ছি।
এসময় বিদ্যালয়ের শিক্ষকবৃন্দদের মধ্যে উপস্থিত ছিলেন, স্কুলের প্রধান শিক্ষক আহমেদ সাজেদ সুলতান, সহকারী প্রধান গিয়াস উদ্দিন, ইয়াসির সুলতান,বেবী আক্তার, নাজনীন আহমেদ দোলন, সিরাজুল মোরসেলিন রুপা, উম্মে সালমা শিমুসহ আরো অনেকে।
এনএএন টিভি / এম আবু হেনা সাগর
